চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলছে সমালোচনা, তবুও বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘অ্যাভাটার থ্রি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

গল্প নিয়ে দর্শকদের তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ-এসব নিয়েই বক্স অফিসে ঝড় তুলেছে ‘অ্যাভাটার’ এর তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির সাত দিনেও এর সাফল্য লক্ষণীয়।

গত ১৯ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। বিতর্ক ছাপিয়ে আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে ঝড় বইলেও বক্স অফিসে এতদিনে ৪৫০ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে এটি, যা এক মাইলফলক গড়ার পথে রয়েছে।

অনেকেই এই সিনেমাকে ‘পুরনো মদ নতুন বোতলে’ কিংবা ‘৪৫০ মিলিয়ন ডলারের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ বলে আখ্যা দিয়েছেন। ৩ ঘণ্টা ১৭ মিনিটের দীর্ঘ ব্যাপ্তি এবং দুর্বল সংলাপের কারণে অনেক দর্শক প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে এসেছে বলেও শোনা গেছে। কেউ কেউ আবার বলেছেন ‘টাইম ওয়েস্ট’। যদিও বা আয়ের চিত্র বলছে ভিন্ন কথা।

এদিকে ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় ১৫ নম্বরে উঠে এসেছে ‘অ্যাভাটার থ্রি’। চলতি সপ্তাহ শেষে এটি শীর্ষ ১০-এ জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে।

২০০৯ সালে ‘অ্যাভাটার’ এবং পরবর্তীতে এর দ্বিতীয় কিস্তি বিশ্বজুড়ে আয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। প্রায় ৪০০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত তৃতীয় এই কিস্তিটি শেষ পর্যন্ত ২ বিলিয়ন ডলারের ক্লাবে পৌঁছাতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়। তবে প্রাথমিক মন্দা ভাব কাটিয়ে বক্স অফিসে সিনেমাটির এই ঘুরে দাঁড়ানোকে ইতিবাচক হিসেবেই দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’অ্যাভাটারজেমস ক্যামেরনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিএসজি-আর্সেনাল ফাইনাল মহারণ: কৌশল-পরিসংখ্যান কী বলছে

মে ৩০, ২০২৬

বাকি ১২ দিন: এই সমীকরণে আবারও আর্জেন্টিনাই বিশ্বচ্যাম্পিয়ন

মে ৩০, ২০২৬

পর্তুগাল ছাড়ছেন হাজারও অভিবাসী, প্রধান গন্তব্য নিজ দেশ এবং স্পেন

মে ৩০, ২০২৬

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩

মে ৩০, ২০২৬

প্রেক্ষাগৃহে ‘মাসুদ রানা’, ভাসছে দর্শকদের প্রশংসায়

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT