কুমিল্লা

অবন্তিকার আত্মহত্যা: প্রক্টরের জামিন নামঞ্জুর

প্রক্টর জামিন না পেয়ে আদালত থেকে বের হচ্ছেন, সঙ্গে আইনজীবী ও পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অবন্তিকার আত্মহত্যা মামলার শুনানিতে আদালত থেকে বের হচ্ছেন প্রক্টর ও আইনজীবীরা, উপস্থিত পুলিশ ও সাংবাদিকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে তার মায়ের দায়ের করা মামলায় সহকারী প্রক্টর দীন ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

আজ ২৮ মার্চ বেলা সাড়ে ১২টায় সহকারী প্রক্টরের পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করলে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক নাসরিন জাহান তা নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী স্বর্ণ কমল নন্দী জানান, তারা আবারও জামিন আবেদন করবেন।

এদিকে সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন না মঞ্জুর হওয়ায় সন্তুষ প্রকাশ করে অবন্তিকার মা তাহমিনা শবনম বলেন, আম্মান ও দীন ইসলাম জামিন পেলে মামলা প্রভাবিত হতে পারে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাত অবন্তিকা সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ফেইসবুকে একটি পোস্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বিষয়:অবন্তিকার আত্মহত্যা আত্মহত্যা জামিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…