শিক্ষা

অবন্তিকার আত্মহত্যা: জামিনে মুক্তি পেয়েছেন সহকারী প্রক্টর

অভিযুক্ত সহকারী প্রক্টর জামিনে মুক্তি পেয়েছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযুক্ত সহকারী প্রক্টর জামিনে মুক্তি পাওয়ার সময়ের ছবি, তিনি একটি স্যুট পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। তবে আরেক অভিযুক্ত সহপাঠী আম্মান সিদ্দিকী এখনও কারাগারে আছেন।

বুধবার ৮ মে বিকেলে কুমিল্লা কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেন সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, হাইকোর্টের নির্দেশে আজ বুধবার দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। আজ সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্ত করা হয় বলে জানানো হয়।

গত ১৭ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আলটিমেটামের ৬ ঘণ্টার মধ্যেই ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে আটক করেছিল পুলিশ। ওইদিন রাতে থানা-পুলিশ তাদের আটক করে।

বিষয়:অবন্তিকা অবন্তিকার আত্মহত্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…