চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়নাতদন্তে লিয়াম পেইনের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
সঙ্গীত পরিবেশনে ব্যস্ত একজন পুরুষ শিল্পী, মঞ্চে পারফর্মিং. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৩১ বছর বয়সে প্রাণ হারালেন তুমুল জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন। স্থানীয় সময় বুধবার আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেছেন বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’-এর এই সদস্য। তবে তার মৃত্যুর আসল কারণ নিয়ে চলছে নানান তর্ক-বিতর্ক।

আর্জেন্টিনার প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে যে, ‘ওয়ান ডিরেকশন’ তারকা একাধিক ট্রমার কারণে মারা গিয়েছেন। যার ফলে বুয়েন্স আয়ার্সের থার্ড ফ্লোরের হোটেলের বারান্দা থেকে পড়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল।

বুয়েন্স আইরেসের জরুরি পরিষেবার প্রধান প্রকাশ করেছেন যে পেইনের মৃত্যু ‘ক্রেনিয়াল ফ্র্যাকচার এবং অত্যন্ত গুরুতর আঘাতের’ কারণে হয়েছে। একটি নতুন ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, তার মাথার আঘাতগুলি মারাত্মক ছিল।

এছাড়াও তার হোটেল রুমে পাওয়া পদার্থগুলি সম্ভাব্য অ্যালকোহল এবং ড্রাগ সেবনের ইঙ্গিত দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘পেইন একাধিক আঘাত এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক রক্তক্ষরণের কারণে মারা গিয়েছেন।’

আর্জেন্টিনার ময়নাতদন্ত পরবর্তী রিপোর্টে বলা হয়েছে, লিয়াম পেইনের মৃত্যুতে তারা একাধিক অসংগতি খুঁজে পেয়েছেন, যার ফলে তার মৃত্যুর কারণকে প্রশ্নবিদ্ধ হিসেবে ধরা হচ্ছে। ‘যদিও সবকিছু ইঙ্গিত দেয় যে মৃত্যুর আগ মুহূর্তে সংগীতশিল্পী একা ছিলেন এবং তিনি মাদকের অপব্যবহার থেকে এক ধরনের প্রাদুর্ভাবের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যার ফলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ৪র্থ তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে মারা যান।

ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, যার ফলে ময়নাতদন্ত রিপোর্টে পেইনের শরীরে ২৫টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা মূলত উঁচু থেকে পড়ে যাওয়ার কারণেই হয়েছে বলেই, ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন যে, মাথার আঘাতগুলি মারাত্মক ছিল  এবং ‘মাথার খুলি, বুক, পেট এবং অভ্যন্তরীন অঙ্গপ্রত্যঙ্গগুলির বাহ্যিক রক্তক্ষরণও’ তার মৃত্যুর ক্ষেত্রে ভূমিকা পালন করে।

Reneta

পেইনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তার ভক্তরা আর্জেন্টিনার রাজধানীর ওই হোটেলে জড়ো হন। পেইন ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এর পর থেকে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন।- হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ান ডিরেকশনব্যান্ডলিড বিনোদনলিয়াম পেইনশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT