চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশ অ্যাপ দিয়ে নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে সেন্ড মানি সেবা ‘অটো পে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১৯, জুন ২০২৩
অর্থনীতি
A A

বিকাশ অ্যাপ দিয়ে নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে সেন্ড মানি করা যাচ্ছে। ‘অটো পে’ নামক এই সেবায় টাকা পাঠাতে প্রেরককে আর দিন তারিখ মনে করে রাখতে হচ্ছে না। ‘অটো পে’ এর মাধ্যমে সময়মতো টাকা পৌঁছে যাচ্ছে কাঙ্ক্ষিত নম্বরে। 

জয়পুরহাটের একজন দিনমজুরের সন্তানের পড়ালেখার খরচ চালানোর দায়িত্ব নিয়েছেন ঢাকার রুমা ইসলাম। প্রতি মাসের ৫ তারিখে তিনি ৩ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেন। কর্মজীবি নারী রুমার জন্য মাসের নির্দিষ্ট তারিখে মনে করে টাকা পাঠানোর কাজটা সবসময় হয়ে উঠতো না ব্যস্ততার কারণে। তবে এখন আর তাকে মনে করে টাকা পাঠাতে হচ্ছে না। বিকাশ অ্যাপের অটো পে অপশনে গ্রহণকারীর বিকাশ নাম্বার, টাকার অংক ও কত দিন অন্তর প্রেরণ করা হবে তা দিয়ে সেভ করে রেখেছেন রুমা। এখন মনে থাকুক আর না থাকুক, প্রতি মাসের পাঁচ তারিখে টাকাটা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাচ্ছে প্রাপকের কাছে। এটা রুমার জন্য যেমন স্বস্তির তেমন আনন্দের।

রুমা ইসলামের মত কোটি গ্রাহকের এরকম মনে রেখে টাকা পাঠানোর দায়িত্বটা এখন বিকাশ অ্যাপের। গ্রাহকের টাকা পাঠানো আরো সহজ এবং স্বস্তিদায়ক করতে বিকাশে অ্যাপের সেন্ড মানি সেবায় যুক্ত হয়েছে উদ্ভাবনী এই ‘অটো পে’ ফিচার। এই সেবা ব্যবহার করে যারা নিয়মিত টাকা পাঠান, তাদেরকে এখন থেকে বারবার মনে করে টাকা পাঠাতে হবে না। নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে টাকা পৌঁছে যাবে গ্রাহকের কাছে। এই ব্যবস্থার ফলে, নির্দিষ্ট সময়ে টাকা পাঠানোর কথা ভুলে যাওয়া বা দেরি হওয়ার যেমন কোনো সম্ভাবনা নেই, তেমনি বারবার বিভিন্ন ধাপ পেরিয়ে টাকা পাঠানোর ঝামেলাও থাকবে না প্রেরণকারীর।

সেবাটি চালু করতে বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ কিংবা বিকাশ মেন্যু থেকে ‘অটো পে’ সিলেক্ট করে ‘নতুন অটো পে’ বাটনে ট্যাপ করতে হবে। পরের ধাপে ’সেন্ড মানি’তে ক্লিক করে যে বিকাশ নাম্বারে এই সেবা চালু করতে চান তা সিলেক্ট করে ফ্রিকোয়েন্সি অর্থাৎ প্রতি ১৫ দিন, প্রতি মাস বা প্রতি সপ্তাহে ক্লিক করে টাকার অ্যামাউন্ট দিতে হবে। একজন গ্রাহক চাইলে একাধিক নাম্বারে অটো পে সেবা চালু রাখতে পারবেন এবং যেকোনো সময় তা বাতিলও করতে পারবেন। এছাড়া, কাউকে সেন্ড মানি করার পর কনফার্মেশন স্ক্রিনের ‘এনাবল অটো পে’ বাটন থেকেও এই সেবা চালু করা যায়। অটো পে সেবা ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত দৈনিক/মাসিক লিমিট প্রযোজ্য হবে।

শুধু সেন্ড মানি নয়, ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রেও স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করতে পারছেন গ্রাহকরা। ফলে, ‘অটো পে’ ব্যবহার করে প্রতি মাসের নির্দিষ্ট প্রিপেইড বিল স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ করতে পারছেন গ্রাহকরা সহজেই। এভাবেই, নতুন সেবা ও ফিচার যোগ হয়ে বিকাশ অ্যাপ প্রতিনিয়তই হয়ে উঠছে আরো বেশী গ্রাহকবান্ধব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশবিকাশ অ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬

শাইখ সিরাজের সাথে ইরির বাংলাদেশ প্রধানের সাক্ষাত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশগামীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT