বাংলাদেশ

আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে অটোচালকদের বিক্ষোভ

আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে অটোচালকদের বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে অটোচালকদের বিক্ষোভের দৃশ্য, প্রচুর মানুষ ও যানবাহন উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে গত কয়েকদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা।

আজ (সোমবার) সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

সরেজমিন দেখা গেছে, আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করেছেন। তাদের রাস্তা অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে আজ একটি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের পর থেকে রায় স্থগিত করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছিলেন অটোরিকশা চালকরা।

বিষয়:অটোচালক আগারগাঁও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…