প্রধান উপদেষ্টার সাথে অস্ট্রিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Bangladesh Prime Minister Sheikh Hasina and Indian External Affairs Minister S. Jaishankar in a formal meeting with flags and official emblems in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার।
আজ ১৮ নভেম্বর সোমবার অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত উইজার বলেছেন, পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়।
তিনি বলেন, অস্ট্রিয়ার কোম্পানিগুলোও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্ট্রিয়া সরকার বাংলােেশ সংস্কারকাজে অন্তবর্তী সরকারকে সমর্থন করবে বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলেই বাংলাদেশ ভোটের তারিখ নির্ধারণ করবে।
বৈঠকে বাংলােেশর সন্ত্রাস দমন ব্যবস্থা, আন্তঃসীমান্ত সমস্যা, মানব পাচার, আইনি অভিবাসন, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সংস্কার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।






