চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৬ বছরেই চলে গেলেন ‘ফ্যান্টাস্টিক ফোর’ অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৫
বিনোদন
A A
অভিনেতা ড্যানিয়েল ক্রেগের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলীয় অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ‘নিপ/টাক’ এবং ‘চার্মড’-এর মতো জনপ্রিয় সিরিজের এই অভিনেতা বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী কেলি পানিয়াগুয়া জানিয়েছেন, ম্যাকমাহন ক্যানসারে আক্রান্ত ছিলেন।

এক বিবৃতিতে কেলি বলেন, “জুলিয়ান জীবনকে ভালোবাসতেন। পরিবার, বন্ধু, কাজ এবং ভক্তদের ভালোবাসতেন তিনি। তার সবচেয়ে বড় ইচ্ছে ছিল যত বেশি সম্ভব মানুষের জীবনে আনন্দ নিয়ে আসা।”

ম্যাকমাহনের অভিনয় জীবন শুরু হয় অতিপ্রাকৃত সিরিজ ‘চার্মড’ দিয়ে। তবে বিশ্বজুড়ে পরিচিতি পান মেডিক্যাল ড্রামা ‘নিপ/টাক’-এ প্লাস্টিক সার্জন ড. ক্রিশ্চিয়ান ট্রয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ছয় সিজন চলা এই সিরিজে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়নও পান।

Banglabid

সহ-অভিনেতা ডিলান ওয়ালশ ডেডলাইনকে বলেন, “আমি স্তম্ভিত। আমরা একসঙ্গে এই যাত্রা করেছি এবং আমি তাকে ভালোবাসতাম। জুলস! জানি তুমি চাইতে আমি এমন কিছু বলি যাতে তোমার হাসি আসে — আমাদের ভেতরের সব রসিকতা মনে পড়ে। তুমি সবসময় আমার পাশে ছিলে, আর ঈশ্বর! আমরা কত হাসতাম। তুমি শান্তিতে বিশ্রাম নাও, বন্ধু।”

ম্যাকমাহন ২০০৫ ও ২০০৭ সালের ‘ফ্যান্টাস্টিক ফোর’ ছবিতে ভিলেন ডক্টর ডুম চরিত্রে অভিনয় করেন। পরে ‘এফবিআই: মোস্ট ওয়ান্টেড’ সিরিজে তিনটি সিজনে অংশ নেন। এই সিরিজের প্রযোজক ডিক উলফ ম্যাকমাহনের মৃত্যু সম্পর্কে বলেন, “খবরটা অত্যন্ত চমকে যাওয়ার মতো এবং দুঃখজনক।”

প্রয়াত এই অভিনেতা অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্যার উইলিয়াম ম্যাকমাহনের ছেলে ছিলেন। পরবর্তীতে নেটফ্লিক্সের ‘দ্য রেসিডেন্স’ সিরিজে এক অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী চরিত্রে অভিনয়ও করেন।

Reneta

জুলিয়ান ম্যাকমাহন তিনবার বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী ছিলেন অস্ট্রেলীয় গায়িকা ও অভিনেত্রী ড্যানি মিনোগ, যিনি পপস্টার কাইলি মিনোগ-এর ছোট বোন। –বিবিসি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ানেটফ্লিক্সপ্রধানমন্ত্রীলিড বিনোদনসিনেমাসিরিজহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত কীভাবে ফেরত দেবে, যা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT