চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইট খেলতে চায় স্কটল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
স্কটল্যান্ড ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে হারিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপ থেকে সুপার এইটে খেলার টিকিট আগেই কেটে ফেলেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে কে পৌঁছবে, তা এখনও নিশ্চিত নয়৷ তবে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচের অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই পরের রাউন্ডে যাবে স্কটল্যান্ড। এমনকি ম্যাচ পরিত্যক্ত হয়ে এক পয়েন্ট পেলেও পরের ধাপে যাবে দলটি। এমন সমীকরণে অজিদের বিপক্ষে খেলতে নামার আগে বেশ আত্মবিশ্বাসী স্কটিশ অলরাউন্ডার মাইকেল লিস্ক। ২০২১ আসরের চ্যাম্পিয়নদের হারিয়ে নিজেদের ক্রিকেট নিয়ে যেতে চান এক অন্য মাত্রায়।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় স্টেডিয়ামে রোববার অজিদের মুখোমুখি হবে স্কটল্যান্ড। বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচের আগের লিস্ক বলেছেন, ‘এটা সবাই জানে, ম্যাচটি আমাদের জন্য ‘মাস্ট উইন’ হয়ে দাঁড়িয়েছে। আমাদের জন্য দুর্দান্ত একটি সুযোগ। বিশ্বের অন্যতম সেরা একটি দলের সঙ্গে ভালো খেলার সুযোগ রয়েছে আমাদের।’

Banglabid

‘স্কটিশ ক্রিকেটের জন্য এটি গর্বের মুহূর্ত হবে যদি আমরা সুপার এইটে উঠতে পারি। জয় আমাদের সহজ হবে না, পথটা অনেক কঠিন হবে। অস্ট্রেলিয়াকে আমাদের হারাতে হবে। সেটি আসলেই হলে আমাদের জন্য একটি দারুণ ব্যাপার হবে। আমরা অনেক আত্মবিশ্বাসী, কারণ বিশ্বের একটি সেরা দলকে আমরা হারিয়েছে।’

তিন ম্যাচ খেলে স্কটল্যান্ডের ঝুলিতে আছে ৫ পয়েন্ট ৷ অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে তিন পয়েন্টে ইংল্যান্ডের৷ অর্থাৎ, রোববারের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালে অথবা বৃষ্টির কারণে খেলা ভেস্তে গেলে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে যাবে স্কটল্যান্ড ৷

অন্যদিকে ইংল্যান্ডের জন্য শনিবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি অবশ্যই জিততে হবে। তার আগে ইংলিশদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের দিকে৷

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪মাইকেল লিস্কলিড স্পোর্টসস্কটল্যান্ড২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT