চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন যুগ পর পাকিস্তানে টেস্ট জিতল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় তিন যুগ পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ বছর পর সিরিজের দ্বিতীয় টেস্টে আড়াই দিনেই পাকিস্তানকে ১২০ রানে হারিয়ে ১-১ সমতায় শেষ করেছে ক্যারিবীয় দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের খেলা শেষ হল দল দুটির। এই চক্রে বাকি শুধু অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার দুই ম্যাচের সিরিজ।

মুলতান টেস্টে টসে জিতে ব্যাটে নেমে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৬৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নেমে প্রথম ইনিংসে ১৫৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে নেমে সফরকারীরা ২৪৪ রান করলে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৫৪ রান। তাড়ায় নেমে ১৩৩ রানের বেশি করতে পারেনি শান মাসুদের দল।

এই ম্যাচে ও সিরিজজুড়ে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করা জোমেল ওয়ারিকান হয়েছেন ম্যাচ ও সিরিজসেরা। বল হাতে তিনি নিয়েছেন ১৯ উইকেট। ২ টেস্ট সিরিজে পাকিস্তানের মাটিতে সফরকারী স্পিনারদের মাঝে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি এখন। ব্যাট হাতে ওয়ারিকান করেছেন ৮৫ রান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ এ সিরিজে বড়সড় একটি রেকর্ড গড়েছেন স্পিনাররা। দুই টেস্ট মিলিয়ে স্পিনাররা নিয়েছেন মোট ৬৯ উইকেট, যা এক সিরিজে সর্বোচ্চ। পেছনে পড়ে গেছে ২০২১ সালে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ৬৭ উইকেট।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে শীর্ষ দুদল সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তিনে থেকে চক্র শেষ করেছে ভারত। এপর্যন্ত বাংলাদেশের অবস্থান সাতে। লাল-সবুজদের পেছনে রয়েছে দুই দল। ওয়েস্ট ইন্ডিজ আটে ও পাকিস্তান আছে তলানিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজটেস্ট চ্যাম্পিয়নশিপপাকিস্তানভারতমুলতান টেস্টলিড স্পোর্টসশান মাসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT