চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিংয়ে বিবর্ণ উইন্ডিজ, ১২ রানেই শেষ ‘ওপেনার’ স্মিথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেভিড ওয়ার্নারের টেস্ট অবসরের পর লাল বলের ক্রিকেটে প্রথম কোনো ম্যাচ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে জানায় আমন্ত্রণ। বিবর্ণ ব্যাটিংয়ে প্রথমদিনেই সফরকারীরা অলআউট হয়েছে। ওয়ার্নার পরবর্তী যুগে ওপেনার হওয়া স্টিভেন স্মিথ ইনিংস লম্বা করতে পারেননি। ১২ রান করে সাজঘরে ফিরেছেন।

অ্যাডিলেডে বুধবার টেস্টের প্রথমদিনে ওয়েস্ট ইন্ডিজের ১৮৮ রানের জবাবে অজিদের সংগ্রহ ২ উইকেটে ৫৯ রান। ক্যারিবীয়দের চেয়ে স্বাগতিকরা এখনো ১২৯ রানে পিছিয়ে। উসমান খাজা ৩০ ও ক্যামেরন গ্রিন ৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে থার্ড আম্পায়ারের দায়িত্বে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারতে গত ওয়ানডে বিশ্বকাপে পাঁচ ম্যাচে তিনি ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন। বাংলাদেশে ৯টি টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেছেন। বিদেশের মাটিতে নিরপেক্ষ দলের টেস্ট পরিচালনায় এবারই প্রথম তিনি।

জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সের পেস তোপে সুবিধা করতে পারেনি তিন অভিষিক্ত নিয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানের মধ্যে দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও তেজনায়ারণ চন্দরপালের উইকেট তুলে নেন কামিন্স।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম টেস্ট ফিফটির দেখা পান তিনে নামা কার্ক ম্যাকেঞ্জি। পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে করেন ৯৪ বলে ৭ চারে ৫০ রান। অভিষিক্ত জাস্টিন গ্রিভসকে ড্রেসিংরুমে ফিরিয়ে টেস্টে ২৫০তম উইকেটের মাইলফলকে পা দেন হ্যাজেলউড।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো সফরকারীদের শেষ ব্যাটার হিসেবে ক্রিজে নামা অভিষিক্ত শামার জোসেফ ৪১ বলে ৩ চারে ৩৬ রানের ইনিংস খেলেন। তাতে উইন্ডিজ দুইশর কাছাকাছি পৌঁছায়।

Reneta

অস্ট্রেলিয়ার পক্ষে ৪১ রানে ৪ উইকেট নেন অধিনায়ক কামিন্স। আরেক পেসার হ্যাজেলউড ৪৯ রানে ৪ উইকেট নেন।

স্বাগতিকরা দলীয় ২৫ রানে ওপেনার স্মিথের উইকেট হারায়। নবম ওভারে প্রথমবার বল হাতে নিয়েছিলেন প্রথম টেস্ট খেলতে নামা শামার জোসেফ। নিজের প্রথম টেস্ট বলেই পান স্মিথের মূল্যবান উইকেট। তৃতীয় স্লিপে ক্যাচ নেন আরেক অভিষিক্ত জাস্টিন গ্রিভস। তাতে টেস্ট ইতিহাসের ২৩তম বোলার হিসেবে প্রথম বলেই উইকেটের দেখা পান তিনি। পরে ১০ রান করা মার্নাস লাবুশেনকেও সাজঘরে ফেরান শামার।

৩ রানে জীবন পেয়েছেন উসমান খাজা। পেসার আলঝারি জোসেফের বলে ক্যাচ নিতে পারেননি উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজঅ্যাডিলেডওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসশামারস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT