ক্রিকেট

কিউইদের আশার প্রদীপ জ্বালালেন ফিলিপস

নেতৃত্বে ফিলিপসের উল্লাস, ক্রিকেট মাঠে খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ফিলিপসের উল্লাসরত ছবি, মাঠে দর্শকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০৪ রানের লিড পেলেও নিউজিল্যান্ডকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে ওয়েলিংটন টেস্টে চালকের আসনে বসার পরিকল্পনা করেছিল সফরকারীরা। গ্লেন ফিলিপসের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে অজিরা অল্প রানেই থামে। লক্ষ্য তাড়ায় নামা স্বাগতিকরা তিন ব্যাটারকে হারালেও ওয়েলিংটন টেস্টের শেষ দিন জমে ওঠার আভাস মিলছে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩৮৩ রানের জবাবে মাত্র ১৭৯ রানেই থামে কিউইরা। ক্যাঙ্গারুরা দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানের বেশি করতে পারেনি। ৩৬৯ রানের বড় লক্ষ্যে নামা ব্ল্যাক ক্যাপসরা চতুর্থ দিন শেষে স্কোরবোর্ডে তুলেছে ৩ উইকেটে ১১১ রান। জয়ের জন্য তাদের দরকার আরও ২৫৮ রান, হাতে রয়েছে ৭ উইকেট।

সফরকারী দল ২ উইকেটে ১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। নাইটওয়াচম্যান হিসেবে নামা নাথান লায়ন ৪৬ বলে ৬ চারে ৪১ রানের কার্যকরী ইনিংস খেলেন। ম্যাট হেনরির বলে উইল ইয়াংয়ের হাতে স্কয়ার লেগে ধরা পড়েন। ওপেনার উসমান খাজা ২৮ রানে ফিলিপসের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন।

ক্যামেরন গ্রিন ৩৪ ও ট্রাভিস হেড ২৯ রান করে ফিলিপসের শিকারে পরিণত হন। টেল এল্ডারদের ব্যাটিং ব্যর্থতায় ৩৭ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে ৭১ রানের ইনিংস খেলার পর বল হাতে কিউইদের পক্ষে ৪৫ রানে ৫ উইকেট নিয়েছেন ফিলিপস। এছাড়া ম্যাট হেনরি ৩টি ও এবং টিম সাউদি নিয়েছেন ২টি উইকেট।

লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দলীয় ৩৫ রানের মধ্যেই টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন সাজঘরে ফেরেন। উইল ইয়াং ১৫ রান করে ক্রিজ ছাড়ার সময় কিউইদের স্কোর ছিল ৩ উইকেটে ৫৯ রান।

চতুর্থ উইকেটে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন রাচীন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। রাচীন ৫৬ ও মিচেল ১২ রানে অপরাজিত আছেন। অজিদের পক্ষে লায়ন ২টি ও হেড একটি উইকেট পকেটে পুরেন।

বিষয়:অস্ট্রেলিয়া ওয়েলিংটন টেস্ট চ্যাম্পিয়নশিপ নিউজিল্যান্ড নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি ফিলিপস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…