চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট থেকে বিদায় নিতে চলেছেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০৩, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ওয়ার্নার টেস্ট থেকে অবসর নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী সপ্তাহে গড়াবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর আগেই অষ্ট্রেলিয়ার ক্যাম্পে বিচ্ছেদের খবর দিলেন ডেভিড ওয়ার্নার। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন কিংবদন্তি ওপেনার। ঠিক করে রেখেছেন দিনক্ষণও। জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের পর লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেবেন।

চলতি বছর ১৪ ডিসেম্বর থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৩ জানুয়ারি সিডনিতে গড়াবে শেষ টেস্ট। ম্যাচটি শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান ৩৬ বর্ষী ক্রিকেটার।

বর্তমানে ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজ সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন ওয়ার্নার। শনিবার বেকেনহামে অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আপনাকে রান করতে হবে। আমি সবসময় বলেছি ২০২৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার পর সম্ভবত আমার ক্যারিয়ার শেষ হবে।’

Banglabid

‘আমি নিজের এবং পরিবারের কাছে ঋণী। যদি আমি এখানে রান করি এবং দেশে ফিরে খেলা চালিয়ে যেতে পারি, তাহলে আমি নিশ্চিতভাবে বলছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।

‘যদি আমি এর মধ্য দিয়ে (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং অ্যাশেজ) যেতে পারি এবং পাকিস্তান সিরিজে ভালো করতে পারি, তাহলে অবশ্যই ক্যারিয়ারের ইতি টানবো।’

আগামী ৭ জুন ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া। পরে ১৯ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ‘অ্যাশেজ’ সিরিজে লড়বে অস্ট্রেলিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডওয়ার্নারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুধু খাবারে নয়, শরীরের যত্নেও হলুদের রয়েছে নানা গুণ!

আগস্ট ১১, ২০২৬

বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT