চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস পরাজয়ের শঙ্কায় সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টির কারণে শেষ সেশনে ৭ ওভারের বেশি খেলাই হয়নি। দ্রুতই শেষ হয় মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনের খেলা। তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস পরাজয়ের শঙ্কা এড়াতে পারেনি সাউথ আফ্রিকা।

আগে ব্যাট করা প্রোটিয়াদের ১৮৯ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে। অজিদের চেয়ে ৩৮৬ রানে পিছিয়ে থাকা সফরকারীরা তৃতীয় দিন শেষে ১৫ রান তুলতেই এক উইকেট হারিয়েছে। ইনিংস পরাজয় এড়াতে তাদের করতে হবে আরও ৩৭১ রান।

৩ উইকেটে ৩৮৬ রান নিয়ে অস্ট্রেলিয়া দিনের খেলা শুরু করেছিল। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ফিফটি পাওয়া ট্রাভিস হেড বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৫৫ বলে ৭ চার ও এক ছক্কায় ৫১ রান করে এনরিচ নর্টজের বলে বোল্ড হন।

আগের দিন ডাবল সেঞ্চুরি পাওয়ার পর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ডেভিড ওয়ার্নার এরপর ব্যাট করতে নামেন। ক্রিজে এসেই হন বোল্ড। ২৫৫ বলে ১৬ চার ও ২ ছক্কায় ২০০ রানেই তার ইনিংস থামে। পরপর দুই বলে দুই উইকেট বিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন নর্টজে।

প্যাট কামিন্স ৪ রান করে কাগিসো রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। দ্রুত রান করার তাড়নায় থাকা নাথান লায়ন ১৭ বলে ৩ চার ও এক ছক্কায় ২৫ রান করে সাজঘরে ফেরেন।

অষ্টম উইকেটে মিচেল স্টার্ককে নিয়ে ১১৭ রানের জুটি গড়ে স্বাগতিকদের বড় লিড পাইয়ে দেন সেঞ্চুরি করা অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার ১৪৯ বলে ১৩ চারে ১১১ রানের দারুণ ইনিংস খেলেন।

Reneta

১১৭ রানের জুটিতে স্টার্ক খেলেছেন মাত্র ১২ বল। এক ছক্কায় ১০ রানে অপরাজিত ছিলেন। ক্যারিকে স্ট্রাইকিং প্রান্তে বেশিরভাগ সময় রাখার কৌশলে হন সফল।

মার্কো জানসেনের বলে ফিরতি ক্যাচ দিয়ে অ্যালেক্স ক্যারি আউট হলে ভাঙে অষ্টম উইকেট জুটি। এরপর দুই দল চা পানের বিরতিতে যায়। ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

সাউথ আফ্রিকার পক্ষে এনরিচ নর্টজে ৩টি ও কাগিসো রাবাদা ২টি উইকেট পান। একটি করে উইকেট নেন লুনগি এনগিডি ও মার্কো জানসেন।

৩৮৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা রানের দেখা পাওয়ার আগেই অধিনায়ক ডিন এলগারের উইকেট হারায়। স্টার্কের বলে তিনি ক্যারির গ্লাভসবন্দি হন।

বৃষ্টিতে শেষ সেশনে বেশিক্ষণ খেলা হয়নি। তৃতীয় দিন শেষে এক উইকেটে ১৫ রান করে প্রোটিয়ারা। ওপেনার সারেল এরউই ৭ ও থিউনিস ডি ব্রুইন ৬ রানে অপরাজিত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াক্যারিনর্টজেমেলবোর্ন টেস্টলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্টার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ই-টিকেট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৮৯

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৮৯

হস্তশিল্প ভাগ্য পরিবর্তন ঘটিয়েছে ৫৭ জন ভূমিহীন নারীর

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT