চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজি দলে একগাদা চোট, স্মিথের শ্রীলঙ্কা সফর নিয়ে শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার আসন্ন শ্রীলঙ্কা সফরে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে পিতৃত্বকালীন ছুটিতে বিশ্রাম দিয়ে স্টিভেন স্মিথকে অধিনায়ক করা হয়েছে। সফরের আগে বিগ ব্যাশে খেলতে গিয়ে ডানহাতের কনুইয়ে চোট পেয়েছেন ৩৫ বর্ষী তারকা। আগে থেকেই কনুইয়ে চোট পাওয়ার ইতিহাস রয়েছে স্মিথের। 

চোটের জন্য দুবাইতে দলের অনুশীলনে যোগ দিতে দেরি হচ্ছে তার। কারণ তিনি একজন বিশেষজ্ঞের কাছে পরামর্শ চেয়েছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, এ সপ্তাহের শেষদিকে তিনি দলের সাথে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ম্যাথু কুহনেমানও চোটে ভুগছেন। হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে খেলতে গিয়ে ডানহাতে বুড়ো আঙুলে চোট পেয়েছেন। তাকে দলের সঙ্গে শ্রীলঙ্কা নিয়ে যাওয়া-না যাওয়া প্রসঙ্গে সিএ বলেছে, ‘অস্ত্রোপচারের ক্ষত সেরে গেলেও তিনি অস্ট্রেলিয়াতেই থাকবেন। এ সপ্তাহে তার বোলিং করার কথা রয়েছে। তার উন্নতি দেখে শ্রীলঙ্কা সফরে যুক্ত করা হবে।’

সম্প্রতি টেস্টে অভিষেকের ডাক পাওয়া কূপার কনোলিরও চোট আছে। তিনি বলেছেন, ‘আঘাতটি আমার খুব বেশি নয়। তবে যদি সুযোগ আসে সেটি কাজে লাগানোর চেষ্টা করব। আমি মনে করি কেবল সেখানে যাওয়া এবং উপমহাদেশীয় কন্ডিশনে খেলে শিখতে পারার বিষয় রয়েছে। অন্যান্যদের মতো আমার চারপাশে যারা আছে এবং কোচিং স্টাফদের মতো উপভোগ করব।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াকনোলিকামিন্সকুহনেমানলিড স্পোর্টসশ্রীলঙ্কাস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইলফলক

মে ১, ২০২৬

কারাগার থেকে আবারও গৃহবন্দি অং সান সু চি

মে ১, ২০২৬

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভোর থেকে টানা বৃষ্টি: বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT