চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া ক্রিকেট প্রধান বলছেন, ‘বৃহত্তর স্বার্থে’ খাজাকে বাধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টে শান্তির প্রতীক ‘পায়রা’ খচিত জুতা ও ব্যাট নিয়ে নামার অনুমতি চেয়েছিলেন অস্ট্রেলিয়া ওপেনার উসমান খাজা। ইসরায়েলের অভিযানের শিকার ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থনে চাওয়া অজি তারকার সেই আবেদন প্রত্যাখান করেছে আইসিসি। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এমন নিষেধাজ্ঞার ব্যাখ্যা দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলি। বলেছেন, ‘বৃহত্তর স্বার্থে’ এমন সিদ্ধান্ত দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সিএ প্রধান হকলি বলেছেন, ‘আবার আমরা উসমান খাজার সাথে এ বিষয় নিয়ে কাজ করেছিলাম এবং নির্দলীয়, অধার্মিক ও অরাজনৈতিক কিছু খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। পায়রা বিশ্বব্যাপী শান্তির প্রতীক হিসেবে স্বীকৃত। কিন্তু আমার মনে হয় আইসিসি বৃহত্তর স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে।’

‘এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, আমাদের খেলোয়াড়রা যে যেই বিষয়ে বিশ্বাসী, নিজেদের মাধ্যমে সেগুলোর প্রচার তারা করতে পারবে। কিন্তু আমি মনে করি, সঙ্গত কারণেই আইসিসির খুব স্পষ্ট নিয়ম রয়েছে।’

‘মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার এ বিষয়ে আমি কথা বলেছি। যে বিষয়টি সত্যিই আলোচিত হয়েছে তা হল, প্রক্রিয়াগুলো অনুসরণ ও প্রয়োগের ক্ষেত্রে ধারাবাহিকতা প্রয়োজন।’ সবক্ষেত্রে ধারাবাহিকতার কথা বলছিলেন হকলি।

মঙ্গলবার মেলবোর্নে শুরু হওয়া অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিতীয় টেস্টে জুতায় শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়ে খেলতে চেয়েছিলেন খাজা। আইসিসির আপত্তিতে সেটি পারেননি।

এরআগে, ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে পার্থ টেস্টেও বিশেষ জুতা পরে খেলতে চেয়েছিলেন খাজা। আইসিসির বাধায় তা পারেননি অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। পরে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন, যেজন্য সতর্ক করা হয়েছে খাজাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিইসরালেয়লখাজাপাকিস্তানমেলবোর্নলিড স্পোর্টসহকলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের সক্ষমতা নিয়ে ৫৬ শতাংশ ভোটার সন্দিহান

এপ্রিল ২৪, ২০২৬

শর্ত মানলে বিশ্বকাপে ইরানকে ‘স্বাগত’ যুক্তরাষ্ট্রের

এপ্রিল ২৪, ২০২৬

‘ছেলে যখন বডিগার্ড তখন জুতা চুরি করা অসম্ভব’

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষিকার সাথে অশোভন আচরণ করা সেই বিএনপি নেতা বহিষ্কার

এপ্রিল ২৪, ২০২৬

শাকিবের ‘জয়ধ্বনি’: এমন আয়োজনে গান বাংলাতে আগে হয়নি!

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT