ক্রিকেট

আহমেদাবাদের লাখো সমর্থককে ‘স্তব্ধ’ রাখতে চান কামিন্স

অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টার্ক সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টার্ক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, তিনি ইয়েলো জার্সি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আসরে অপরাজিত টিম ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী অজি অধিনায়ক প্যাট কামিন্স। জানালেন, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা তার দলের আছে।

‘ভারতীয় সমর্থকদের সামনে এর আগেও আমরা খেলেছি, এখানকার সমর্থকদের গর্জে উঠা নতুন কিছু নয়। তবে নিজেদের সেরা ছন্দে থাকতে পারলে ডেভিড ওয়ার্নারের মতো কেউ ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। ২০১৫ সালের বিশ্বকাপজয়ী ৬-৭ জন খেলোয়াড় আছে এই দলে। তারা জানে কীভাবে বিশ্বকাপের মতো বড় মঞ্চের চাপ সামাল দিতে হয় এবং সাহসী খেলাটা খেলতে হয়।’

আহমেদাবাদে এক লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার রোহিত শর্মার দলের বিপক্ষে নামবে প্যাট কামিন্সের দল। লাখো দর্শকদের বেশিরভাগই হবে ভারতের। বড় ম্যাচের সঙ্গে দর্শকদের চাপও সামাল দিতে হবে অজিদের।

৩০ বর্ষী কামিন্স বলেছেন, ‘ভারতের বিপক্ষে এটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। টুর্নামেন্টেও ভারত দুর্দান্ত ক্রিকেট খেলছে। সমর্থকরা তাদের পাশেই থাকবে এবং একতরফা সমর্থন পাবে। তবে তাদের স্তব্ধ রাখাটাই হবে আমাদের জন্য সন্তোষজনক।’

ভারতের ১০ ভেন্যু মিলিয়ে পুরো টুর্নামেন্টের ৪৮ ম্যাচের মধ্যে গুজরাটের আহমেদাবাদে গড়াচ্ছে শেষ খেলাটি। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। সবমিলিয়ে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হতে চলেছে এই ভেন্যুতে।

বিষয়:অস্ট্রেলিয়া আহমেদাবাদ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কামিন্স নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…