চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি শিক্ষার্থী ও কর্মী নিয়োগে কঠোর ভিসা নীতি করছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অস্ট্রেলিয়ার সিডনি শহরে সিডনি অপেরা হাউস ও হারবার ব্রিজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থী এবং স্বল্প-দক্ষ কর্মীদের নেয়ার জন্য নতুন ভিসা নীতি কঠোর করতে যাচ্ছে যা আগামী দুই বছরে দেশটিতে অভিবাসী গ্রহণের পরিমাণে অর্ধেক করে দিবে। বর্তমান অভিবাসন ব্যবস্থাকে সংশোধন করতে এই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার সরকার।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার ১১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ২০২২-২৩ সালের নেট অভিবাসন রেকর্ড ৫ লাখ ১০ হাজারে পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি তথ্য দেখা গেছে, বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতির পর ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ সালে অস্ট্রেলিয়ার অভিবাসন হার প্রায় এক চতুর্থাংশে নেমে যাওয়ার পূর্বাভাস ছিল, যা তো হয়ই নাই বরং কয়েকগুণ বেড়েছে।

Banglabid

নতুন ভিসানীতি অনুসারে, উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়াতে আসতে হলে শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষায় উচ্চ রেটিং প্রয়োজন হবে। এটি সেই রেটিং অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে শিক্ষার্থীরা কতদিন অস্ট্রেলিয়াতে থাকতে পারবেন।

মঙ্গলবার ১২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ওনিল এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় সর্বোত্তম ভারসাম্য বজায় রাখার জন্য ২৪ ঘন্টা কাজ করেছি। সরকারের লক্ষ্যযুক্ত সংস্কারগুলো ইতিমধ্যেই নেট বিদেশী অভিবাসনের উপর চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, ২০২২-২৩ সালে নেট বিদেশী অভিবাসনের বৃদ্ধি বেশিরভাগই আন্তর্জাতিক শিক্ষার্থী।

Reneta

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ার অভিবাসন সংখ্যাকে একটি টেকসই স্তরে ফিরিয়ে আনা প্রয়োজন। আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি।

অস্ট্রেলিয়া কোভিড-১৯ মহামারিতে নিজ সীমান্ত প্রবেশে নিয়ন্ত্রণ আনার পর মূল ব্যবসাগুলোতে ঘাটতি দেখা যায়। সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং কর্মী নিয়োগে সহায়তা করার জন্য অস্ট্রেলিয়া গত বছর তার বার্ষিক মাইগ্রেশন সংখ্যা বাড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াউচ্চ শিক্ষানতুন ভিসা নীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT