চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজ ধরে রাখতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪ উইকেট

অ্যাশেজে তৃতীয় টেস্টে চতুর্থ দিন শেষে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যাশেজ

অ্যাশেজ

অ্যাশেজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনে অ্যাডিলেড ওভাল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৪৪ হাজার দর্শক। ঘরের মাঠে ইংল্যান্ডকে বেশ ভালো ভাবেই চেপে ধরেছে প্যাট কামিন্সের দল। সিরিজে প্রথম দুই টেস্টে জিতে তৃতীয়টিতেও জয়ের সুবাস নিয়ে দিনের খেলা শেষ করেছে স্বাগতিক দল। জয় পেলে দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ ট্রফি ধরে রাখবে অস্ট্রেলিয়া।

বুধবার তৃতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক কামিন্স। ৮৩ ওভারে ৮ উইকেটে ৩২৬ রানে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৮৬.৩ ওভারে ৩৭১ রানে প্রথম ইনিংসে অলআউট হয় তারা। ব্যাটিংয়ে নেমে ৬৮ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২১৩ রানে দিন শেষ করেছিল বেন স্টোকসের দল। তৃতীয় দিনে ৮৭.২ ওভারে ২৮৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৬৬ ওভারে ৪ উইকেটে হারিয়ে ২৭১ রান তুলে দিন শেষ করেছিল অজিরা।

চতুর্থ দিনে ৮৪.৪ ওভারে ৩৪৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৪৩৪ রানের লক্ষ্য নেমে ৬৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রানে দিন শেষ করে ইংলিশরা। অজিদের জয়ের জন্য প্রয়োজন কেবল ৪ উইকেট, ইংল্যান্ডকে সিরিজে ফিরতে হলে করতে হবে আরও ২২৮ রান। জেমি স্মিথকে সঙ্গে নিয়ে উইল জ্যাক শুরু করবেন পঞ্চম দিন।

দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে শুরু করা ট্র্যাভিস হেড এ দিন করেন ২১৯ বলে ১৭০রান। ৫২ রানে শুরু করা অ্যালেক্স ক্যারি করেন ৭২ রান। জশ ইংলিশ করেন ১০ রান। আর কোন ব্যাটার সুবিধা করতে না পারলে থামে অজিদের দ্বিতীয় ইনিংস।

ইংলিশদের হয়ে জশ টাং নেন ৪ উইকেট। ব্রায়ডন কারস নেন ৩ উইকেট। একটি করে উইকেট শিকার করেন জ্যাক ও জফরা আর্চার।

লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার জ্যাক ক্রলি করেন সর্বোচ্চ ৮৫ রান। বেন ডাকেট করেন ৪ রান। অলি পোপ করেন ১৭ রান। জো রুট করেন ৩৯ রান। হ্যারি ব্রুক ৩০ রান। স্মিথ ও জ্যাক জুটি ৫৭ বলে ১৩ রানে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেন।

Reneta

অজিদের হয়ে কামিন্স ও নাথান লায়ন নেন ৩টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডটেস্টপ্যাট কামিন্সবেন স্টোকসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT