চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে ঢাকায় অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৫
শিক্ষা
A A
অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপোতে বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া, শিক্ষাবান্ধব পরিবেশের কারণে দেশটিতে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে।

আগামী জানুয়ারিতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো।

শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল-এর উদ্যোগে আয়োজিত এই এক্সপো অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি।  রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৫টা এক্সপোটি চলবে।

এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শীর্ষস্থানীয় অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও আলোচনা করার সুযোগ পাবেন। পাশাপাশি নিজ নিজ একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী উপযুক্ত কোর্স নির্বাচন বিষয়ে ব্যক্তিগত পরামর্শও দেওয়া হবে।

এছাড়া ভর্তি যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার পাশাপাশি কীভাবে এবং কোন যোগ্যতায় শতভাগ পর্যন্ত স্কলারশিপ পাওয়া সম্ভব—সে বিষয়েও স্পষ্ট ধারণা পাবেন শিক্ষার্থীরা। গ্র্যাজুয়েশন শেষে চাকরির সুযোগ ও পার্মানেন্ট রেসিডেন্সির সম্ভাবনা নিয়েও সরাসরি আলোচনা করার সুযোগ থাকবে।

এক্সপোর একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো—অ্যাপ্লিকেশন ফি ছাড়াই পছন্দের বিশ্ববিদ্যালয়ে অন-দ্য-স্পট আবেদন করার সুযোগ। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রাথমিক মূল্যায়ন পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

পিএফইসি গ্লোবাল কতৃপক্ষ থেকে জানানো হয়, “এই অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো শিক্ষার্থীদের জন্য একটি অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে ভর্তি, স্কলারশিপ ও ক্যারিয়ার গাইডেন্স—সবকিছু এক ছাদের নিচে পাওয়া যাবে। আমাদের লক্ষ্য বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিতে সহায়তা করা।”

Reneta

এক্সপোতে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ সুবিধাও। যারা এক্সপোতে অন-দ্য-স্পট আবেদন করবেন, তারা উপহার হিসেবে পাবেন একটি স্মার্টওয়াচ। আর যারা সফলভাবে অস্ট্রেলিয়ার ভিসা অর্জন করবেন, তাদের জন্য রয়েছে একটি অ্যাকশন ক্যামেরা। পাশাপাশি আইইএলটিএস ও পিটিই কোর্সে ৫০ শতাংশ ছাড়সহ আরও আকর্ষণীয় সুবিধাও থাকছে।

আয়োজকদের মতে, অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের জন্য এটি একটি উপযুক্ত সময় ও সুযোগ। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করতে ১০ জানুয়ারি পিএফইসি গ্লোবালের অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপোতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপোপিএফইসি গ্লোবাল
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT