রাজধানী ঢাকায় অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় প্রায় ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো।
আগামী ১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার হোটেল ওয়েস্টিনে এই ভর্তি কার্যক্রম চলবে।
অস্ট্রেলিয়া উচ্চশিক্ষায় আগ্রহী যেকোনো শিক্ষার্থী অনুষ্ঠান চলাকালীন সময়ে তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কোর্স, স্কলারশিপ, অ্যাপ্লিকেশন ও পড়াশুনা পরবর্তী কাজের সুযোগ সম্পর্কিত যেকোনো বিষয়ে আলোচনা করতে পারবেন। সেই সাথে থাকছে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় ১০০% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ।
পিএফইসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ইভেন্টে অংশগ্রহণ করে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীরা শতভাগ বৃত্তির জন্য আবেদনের সুযোগ পাবেন। সেই সাথে অস্ট্রেলিয়ায় অধ্যয়ন-পরবর্তী কাজের সুযোগ ও উচ্চশিক্ষা সম্পর্কিত যেকোনো তথ্য জানতে তারা সরাসরি প্রতিনিধিদের সাথে কথা বলতে পারবেন।
এ ছাড়াও, ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় সব গিফট। অন-স্পট অ্যাডমিশনে থাকছে শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট ওয়াচ এবং পরবর্তীতে পিএফইসি গ্লোবালের মাধ্যমে ভিসার জন্য আবেদন করলে পেয়ে যাবে অ্যাকশন ক্যামেরা।








