আন্তর্জাতিক

যুদ্ধবিরতি অব্যাহত রেখে আলোচনার আহ্বান অস্ট্রেলিয়ার

যুদ্ধবিরতি অব্যাহত রেখে আলোচনার আহ্বান অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া।

রোববার ( ১২ এপ্রিল) ফ্রান্সের সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানায়।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, ‘এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত যুদ্ধবিরতি বজায় রাখা এবং আবারও আলোচনায় ফেরা।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ইসলামাবাদের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ায় হতাশা প্রকাশ করে পেনি ওং বলেন, ‘এটি অত্যন্ত হতাশাজনক যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ইসলামাবাদ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।’

বিষয়:অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পেনি অঙ ইরান যুদ্ধ ২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…