বাংলাদেশ

ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় সফররত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে বাংলাদেশের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পেনি অঙ। আজ মঙ্গলবার (২১ মে) সকাল ১২টার দিকে মালয়েশিয়ার একটি বিমানে পররাষ্ট্রমন্ত্রী ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে জানা গেছে।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি অস্ট্রেলিয়া থেকে প্রথম উচ্চপর্যায়ের সফর হতে যাচ্ছে। সফরে দুই দেশে বাণিজ্য সম্প্রসারণ বিশেষ জোর দেওয়া হবে।

এই সফরে তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সরকারপ্রধানের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ বলেও জানান এন্থনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বলে দেয় দেশটি ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়। সেজন্য ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে এন্থনি সেই বার্তাই পৌঁছে দিতে চান। আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

 

বিষয়:অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পেনি অঙ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…