চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা শুধু বসে বসে দেখছি সামনে কী ঘটছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বেন স্টোকস

বেন স্টোকস

অ্যাশেজে দ্বিতীয় টেস্টেও হেরে বসেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাঠে পাত্তাই পাচ্ছে না তারা। ২-০তে এগিয়ে গেছে অজিরা। ব্যাটিং-বোলিং, ফিল্ডিংয়েও দুর্দশাকে দুষছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। চাপ সামলাতে পারছে না তার দল, বসে বসে দেখা ছাড়া কিছু করারও নেই যেন, এমন বলছেন তিনি।

দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটে নেমে ৭৬.২ ওভারে ৩৩৪ রানে প্রথম ইনিংসে থেমেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১১৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া থেমেছিল ৫১১ রানে, ২১৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে স্টোকসের দল ৭৫.২ ওভারে ২৪১ রানে আটকে অজিদের কেবল ৬৫ রানের লক্ষ্য দিতে পারে। ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে পাঁচ ক্যাচ ফেলেছেন ইংলিশরা।

হেরে স্টোকস বলেছেন, ‘আমরা শুধু বসে বসে দেখছি সামনে কী ঘটছে, অস্ট্রেলিয়া আমাদের দিকে যাই ছুঁড়ে দিচ্ছে, বা তারা কী পরিকল্পনায় বল করছে সবই। এটা কিন্তু আমাদের দায়িত্ব, যে পরিকল্পনা সাজানো এবং হুমকি সামলানো। আমাদের সাথে এখন একই জিনিস বারবার ঘটছে।’

‘খুব হতাশাজনক। আমরা ম্যাচের চাপের সামনে দাঁড়াতে পারিনি। যখন ম্যাচ চাপের মুহূর্তে ছিল, কিছু স্থানে নিয়ন্ত্রণে আনার মতো অবস্থায় ফিরে এসেছিলাম, কিন্তু পরে আবারও আমরা হাতছাড়া করেছি। হতাশা লাগে ড্রেসিংরুমে থাকা খেলোয়াড়দের সক্ষমতার কথা ভেবে।’

‘যখন ম্যাচ চাপের মুহূর্তে যায়, অস্ট্রেলিয়া সবসময়ই সে মুহূর্তে আমাদের হারিয়ে দিচ্ছে। তাদের কাছে কোন দুর্বলদের জায়গা নেই। আমরা অবশ্যই দুর্বল নই, কিন্তু কিছু একটা খুঁজে বের করতে হবে। আমাদের গুছিয়ে নিতে হবে।’

ফিল্ডিংয়ের ভুলই হারের মূল কারণ, বলছেন স্টোকস- ‘ফিল্ডিংয়ে ভুলই সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইংল্যান্ডের। পাঁচটি সুযোগ নষ্ট করেছি। ক্যাচগুলো মিসে অস্ট্রেলিয়া ম্যাচ জেতানো ১৭৭ রানের লিড পায়। যদিও কেউ ইচ্ছা করে এমন ভুল করে না, কেউ ক্যাচ ফেলতে চায় না, কিন্তু এ পর্যায়ে এসে এসব ভুল চলে না।’

Reneta

নিজের ভুলের কথাও বলেছেন অধিনায়ক, ‘জফরা আর গাস দারুণভাবে শুরু করেছিল, কিন্তু আমি আর ব্রাইডনই ম্যাচ আমাদের হাত থেকে বের করে দেই। ব্যাটিং, বোলিং সব ক্ষেত্রেই আমরা প্রয়োজনীয় দক্ষতা প্রয়োগ করতে পারিনি। কিছু আলোচনা অবশ্যই করবো, তবে সেগুলো ড্রেসিংরুমেই থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডবেন স্টোকসব্রিসবেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT