চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিক উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের টিজিভিতে হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৪
আন্তর্জাতিক
A A

ফ্রান্সে অলিম্পিকের উদ্বোধনীতে দ্রুতগতির রেল নেটওয়ার্কে (টিজিভি) অগ্নিসংযোগসহ হামলা করা হয়েছে। এই ঘটনায় তিনটি অঞ্চলের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার ২৬ জুলাই ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ এক বিবৃতিতে জানায়, রাতে টিজিভিতে হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। টিজিভি নেটওয়ার্ককে অচল করে দিতে বড় ধরনের এই হামলা চালানো হয়েছে।

এদিকে হামলার পর অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় যে ক্ষতি হয়েছে তা মেরামত করতে এক সপ্তাহ লাগতে পারে।

এসএনসিএফ বিবৃতিতে আরও জানিয়েছে, হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেয়া হচ্ছে। তবে এগুলোর মধ্যে বেশির ভাগেরই চলাচল আপাতত বন্ধ রাখতে হবে। তবে দক্ষিণপূর্বাঞ্চলে এ ধরনের আক্রমণের প্রচেষ্টা ঠেকিয়ে দেয়া গেছে। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে। যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছে এসএনসিএফ।

ফ্রান্সের পরিবহনমন্ত্রী প্যাত্রিশ ভারগারিত সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এই হামলার নিন্দা জানিয়েছেন। যত দ্রুত সম্ভব যোগাযোগব্যবস্থা চালুর চেষ্টার জন্য ভারগারিত এসএনসিএফকে ধন্যবাদ জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিকটিজিভিফ্রান্সহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

জুন ১৭, ২০২৬
মাসুদ রানা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

মাসুদ রানা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

জুন ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় অজিদের বিপক্ষে ৮ ব্যাটার ছুঁতে পারেননি দুঅঙ্ক

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বর্জ্য অপসারণই এখন ডিএসসিসির সর্বোচ্চ অগ্রাধিকার: প্রশাসক

জুন ১৭, ২০২৬
ধর্ষণ

স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT