রাজনীতি

এনসিপির নেতা হান্নান মাসউদের পথসভায় হামলা, আহত ৫

জনপ্রিয় ব্যক্তির উপর হামলার পর আহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন আহত ব্যক্তি তার মাথায় ক্ষত নিয়ে বসে আছেন, পাশে অন্যরা দাঁড়িয়ে আছেন, ঘটনাস্থলের পরিস্থিতি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নোয়াখালী হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

আজ সোমবার ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই ঘটনা ঘটে।

হান্নান মাসউদের অভিযোগ তুলে বলেন, স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় তিনিসহ এসসিপির পাঁচ-ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপির কর্মী-সমর্থকেরা।

বিষয়:এনসিপির হান্নান মাসউদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…