আদালত

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

হাইকোর্টে রিট দাখিলের সময় হান্নান মাসউদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে এ আবেদন করা হয়।

বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন। তার পক্ষে আইনজীবী রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। এ জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল হান্নান মাসউদ। রিটে তার নির্বাচনী হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে।

বিষয়:হাইকোর্টে রিট হান্নান মাসউদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…