রাজনীতি

গোপালগঞ্জে সমাবেশ করা এনসিপি’র রাজনৈতিক অধিকার: ডা. শফিকুর রহমান

বাংলাদেশের একজন ধর্মীয় নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও পত্রিকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে সমাবেশে অংশ নেওয়া একজন ধর্মীয় নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও পত্রিকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জে কী হচ্ছে? গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ কথা বলেন তিনি।

জামায়াতে আমীর ফেসবুক পোষ্টে বলেন, “এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে”।

তিনি আরো বলেন, আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর সাহায্য প্রেরণ করুন। আমিন।

বিষয়:এনসিপির গোপালগঞ্জে ডাঃ শফিকুর রহমান রাজনৈতিক অধিকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…