আন্তর্জাতিক

ইরানের ওপর হামলা ‘বিনা উস্কানিতে আগ্রাসন’: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তাদের একটি ছবি, যেখানে সবাই একটি বড় টেবিলের চারপাশে বসে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরানের ওপর হামলাকে একেবারেই ‘বিনা উস্কানিতে আগ্রাসন’ বলে উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণের আগ্রাসনের কোনও ভিত্তি বা যুক্তি নেই।’

সোমবার (২৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিরি প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে আলোচনা চলছে।

পুতিন বলেন, মস্কোতে আজ আপনার উপস্থিতিতে আমি খুবই খুশি। আপনার উপস্থিতি এসব কঠিন বিষয়ে আলোচনা এবং আজকের পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেই উপায় খুঁজে বের করতে একসাথে চিন্তা করার সুযোগ দেবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন রাশিয়ার সাথে তার দেশের ‘খুব ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে’, যা কৌশলগত প্রকৃতির হয়ে উঠেছে। তিনি বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক নিয়ম এবং রীতির লঙ্ঘন।

এই বছরের শুরুতে ইরান এবং রাশিয়ার প্রেসিডেন্টরা তাদের দেশের মধ্যে একটি ‘ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ স্বাক্ষর করেছেন। কিন্তু এটি কোনও সামরিক জোট নয়, যেটি রাশিয়াকে তেহরানের প্রতিরক্ষায় বা পক্ষে দাঁড়াতে বাধ্য করবে না।

বিষয়:ইরান-ইসরায়েল সংঘাত ইরান-রাশিয়া পুতিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…