চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার বিদায়ে ক্লাব বিশ্বকাপের টিকিট পেল অ্যাটলেটিকো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের। পিএসজির কাছে বার্সেলোনার ধরাশায়ী হওয়াতে লাভই হয়েছে মাদ্রিদ শহরের ক্লাবটির। ইউরোপসেরার প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের টিকিট পেয়েছে দিয়েগো সিমিওনের দল। অন্যদিকে প্রতিযোগিতায় অংশ নেয়ার দৌড় থেকে ছিটকে গেছে বার্সেলোনা।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৪-১ গোলে হেরে যায় বার্সা। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায়ও নিয়েছে কাতালান ক্লাবটি। রাতের অন্যম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৪-২ গোলে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও অগ্রগামিতায় ক্লাব বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে ক্লাবটির।

আগামী বছর জুনে যুক্তরাষ্ট্রে গড়াবে ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত হবে টুর্নামেন্ট। যেখানে ইউরোপ থেকে খেলবে ১২টি, লাতিন আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও নর্থ-সেন্ট্রাল আমেরিকা থেকে ৪টি করে দল থাকবে ক্লাব বিশ্বকাপে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরসহ গত তিন আসরের শিরোপাজয়ীরা সরাসরি খেলবে এই টুর্নামেন্টে। একই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের ফলাফলের ভিত্তিতে একটি র‍্যাঙ্কিং করেছে ফিফা। যেখানে এগিয়ে থাকা দলগুলো হবে তাদের সঙ্গী।

এরই মধ্যে ইউরোপের ১২ দলের ১১টি নিশ্চিত হয়ে গেছে। গত তিন মৌসুমে ইউরোপ সেরার মুকুট জিতে জায়গা নিশ্চিত করেছে চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। আর র‍্যাঙ্কিংয়ের হিসেবে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, জুভেন্টাস ও অ্যাটলেটিকো মাদ্রিদ।

ইউরোপ থেকে শেষ দল হিসেবে টিকিট কাটার দৌড়ে আছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও অস্ট্রিয়ার ক্লাব সেলজবার্গ। এর জন্য অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে আর্সেনালকে। সেই হিসেবে ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেশি সেলজবার্গের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকোক্লাব বিশ্বকাপচ্যাম্পিয়ন্স লিগফিফাবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বব মার্লেকে নিয়ে যে ৪ সিনেমা না দেখলেই নয়

মে ১১, ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬

শেষ হয়েও হচ্ছে না শেষ ‘মানি হেইস্ট’!

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দাবি অযৌক্তিক: ইরান

মে ১১, ২০২৬

নিয়মিত ময়লা না সরালে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT