চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাথলেটিকসে তিনটি সোনা যুক্তরাষ্ট্রের, রেকর্ড গড়ে সোনা পাকিস্তানি নাদিমের

ছেলেদের ২০০ মিটারে সোনা বোতসোয়ানার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্যারিস অলিম্পিকের ১২তম দিনে অ্যাথলেটিকসের পাঁচটি সোনার ইভেন্টের তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। মেয়েদের লং জাম্প, মেয়েদের ৪০০ মিটার ও ছেলেদের ১১০ মিটারে হার্ডলসে সোনা জিতেছে দেশটি। বাকী দুটি ইভেন্টে ছেলেদের জ্যাভেলিন থ্রোতে রেকর্ড গড়ে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন বোতসোয়ানার লেতসিলে তেবেগো।

দিনের প্রথম ইভেন্ট মেয়েদের লং জাম্পে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের টারা ডেভিড উডহল। রৌপ্য জিতেছেন জার্মানির মিহাম্বো মালাইকা। ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের আরেক প্রতিদ্বন্দ্বী মোরি জাসমিন।

দ্বিতীয় ইভেন্ট জ্যাভেলিন থ্রোতে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতার ইতিহাস এটি। প্যারিসে দেশটির প্রথম পদক এটি। টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতের নীরজ চোপরা রৌপ্য জিতেছেন। প্যারিসে ভারতের প্রথম রৌপ্য এটি। ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।

তৃতীয় ইভেন্ট ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন আফ্রিকা মহাদেশের দেশ বোতসোয়ানার লেতসিলে তেবেগো। রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের কেনেথ বেডনারেক। ব্রোঞ্জও গেছে যুক্তরাষ্ট্রের ঝুলিতে, নোয়াহ লাইলস জেতেন তা।

চতুর্থ ইভেন্ট মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিয়েছেন সিডনি ম্যাকলাফলিন লেভরোনই। রৌপ্য জিতেছেন তারই স্বদেশী অ্যানা ককরেল। ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের ফেমকে বোলের।

অ্যাথলেটিকসে দিনের শেষ পদকের লড়াই ছেলেদের ১১০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্রান্ট হলোওয়ে। রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রে আরেক অ্যাথলেট ড্যানিয়েল রবার্টস। ব্রোঞ্জ জিতেছেন জ্যামাইকার রাশেদ ব্রডবেল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিকসপাকিস্তানপ্যারিস অলিম্পিকবোতসোয়ানাযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT