চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাভেল এজেন্সি ব‍্যবসায় শৃঙ্খলা ফেরাতে আটাবের ৯ দফা দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
আটাবের মিডিয়া ব্রিফিং ও প্রেস কনফারেন্সে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাভেল এজেন্সি ব্যবসায় সমতা ও বৈষম্য দূর করতে ৯ দফা দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। 

শনিবার রাজধানীর নয়াপল্টনে এক হোটেলে ট্রাভেল এজেন্সি ব্যবসা ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়গুলো তুলে ধরেন আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ।

তিনি বলেন, আমাদের কাজ হলো সরকারকে অনিয়ম-অন্যায় দেখিয়ে দেওয়া। কাজ করবেন তারা। আমরা আশা করছি এবারের এই ৯ বিষয়ের ওপর সরকার গুরুত্ব দেবে এবং এ সেক্টরের যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি তা দূর করতে উদ্যোগী হবেন।

Banglabid

বিষয়গুলো হলো- অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) ব্যবসা পরিচালনার যথাযথ নীতিমালা প্রণয়ন করা। এয়ার টিকিটের মজুতদারি ও সিন্ডিকেট বন্ধ করে গ্রুপ টিকিটিংয়ের নীতিমালা/নির্দেশ প্রদান করা। টিকিটের গায়ে এজেন্সির নাম, যোগাযোগের ফোন নম্বর, টিকিটের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক করা। বিদেশি ওয়েবসাইট/এপিআইগুলো যাতে বাংলাদেশে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতে না পারে সেজন্য বিদেশি ব্লক করা ও অর্থ পাচার বন্ধ করা।

তৃতীয় দেশ (যাত্রা ও গন্তব্যের দেশ ব্যতীত অন্য কোনো দেশ। যেমন- ভারত, দুবাই, সিঙ্গাপুর) থেকে বিক্রয় করা টিকিটের যাত্রী বাংলাদেশ বিমানবন্দরে অনবোর্ড বন্ধ করলে তৃতীয় দেশ থেকে টিকিট বিক্রয় ও অর্থ পাচার বন্ধ হবে। এয়ার টিকিট বিক্রয়ের নামে শত শত কোটি টাকা অগ্রিম অর্থ সংগ্রহের বিপরীতে ইনসেনটিভ প্রদান বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া।

এই সেক্টরে অরাজকতা ও জনস্বার্থহানি প্রতিরোধ করতে ও ট্রেডে বৈষম্য কমাতে ট্রাভেল এজেন্সি এয়ারলাইন্সের মূল্যের চেয়ে কম মূল্যে টিকিটের ভাড়া প্রদর্শন, বিজ্ঞাপন, বিক্রয় ও বিপণন করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা প্রদান। নিবন্ধনবিহীন ভুয়া এজেন্সিদের অবৈধভাবে ব্যবসা পরিচালনা, এয়ার টিকিট ও সেবা বিক্রয় বন্ধ করার ব্যবস্থা। লাইসেন্সবিহীন কোনো ভুয়া এজেন্ট প্রতিষ্ঠানকে ব্যবসা করার জন্য অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) যাতে লগইন আইডি প্রদান না করে সে মর্মে নির্দেশনা প্রদান।

Reneta

তিনি আরও বলেন, আমাদের দেশে এয়ার টিকিটের মূল্য কেন বেশি এটি আমরা বারবার বলেছি। গ্রুপের নামে টিকিট ব্লক করে দেওয়া হচ্ছে। অথচ এটি কোনো গ্রুপ নয়, মূলত টিকিটের দাম বাড়াতেই কৌশলে এগুলো করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান হিরো, মোহাম্মদ জিয়াউর রহমান খান নেওয়াজ ও যুগ্ম মহাসচিব আতিকুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশআটাবআটাবের ৯ দফা দাবিট্রাভেল এজেন্সি ব‍্যবসা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT