২৩তম দিনে ইসরাইল-হামাস যুদ্ধ। ইসরাইলের হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৮ হাজার ৫জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার আল-কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইলী বাহিনী। গাজায় অব্যাহত বোমা হামলার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে হামলা বাড়িয়েছে তারা। অবরুদ্ধ গাজায় টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে।






