চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪৬ জনের মৃতদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ২৮, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে টেক্সাসের সান আন্তোনিওর উপকণ্ঠে একটি পরিত্যক্ত লরিতে অন্তত ৪৬ জনের মৃতদেহ পাওয়া গেছে, যারা সবাই ছিল অভিবাসী।

বিবিসি জানায়, চার শিশুসহ ষোল জনকে বিভিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় কেএসএটি টিভি চ্যানেলের বরাতে বিবিসি জানায়, গাড়িটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেল ট্র্যাকের পাশে আবিষ্কৃত হয়েছে। সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে নিখোঁজ গাড়ির চালককে খুঁজছেন।

টেক্সাসের সান আন্তোনিও মার্কিন-মেক্সিকান সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেছেন, দেশটির কনসাল ঘটনাস্থলে যাচ্ছিলেন, তবে নিহতদের জাতীয়তা সম্পর্কে এখনও জানা যায়নি।

কীভাবে এত সংখ্যক মানুষ মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ এ ব্যাপারে এখনও প্রকাশ্যে কোন মন্তব্য করেনি।

Reneta

টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন এবং  ঘটনাটিকে তার মারাত্মক উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল বলে বর্ণনা করেছেন।

অভিবাসন সংক্রান্ত বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিতর্কিত রাজনৈতিক ইস্যু। গত বছর রেকর্ড সংখ্যক অনথিভুক্ত অভিবাসীকে মেক্সিকো থেকে আটক করা হয়েছিল। এ পথটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ বলে মনে করা হয়।

সান আন্তোনিওতে গ্রীষ্মকালে প্রচন্ড গরম থাকে। সোমবার সেখানে তাপমাত্রা ৩৯ দশমিক ৪ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোহানের ব্যাটে ইনিংস পরাজয় এড়াল বাংলাদেশ

পরবর্তী

ইউক্রেনের শপিংমলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত

পরবর্তী

ইউক্রেনের শপিংমলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত

সাভারে ছুরিকাঘাতে তরুণী নিহত

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT