চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের উত্তর প্রদেশে তীব্র গরমে ৩৪ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ১৮, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
উত্তর প্রদেশে তীব্র গরমে একজন ব্যক্তি পানির মধ্যে স্নান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর প্রদেশে তীব্র দাবদাহে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বেশিরভাগই বয়স্ক মানুষ। দক্ষিণ-পূর্বের বাল্লিয়া জেলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার ভারতের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তীব্র দাবদাহের কারণে ৬০ বছরের বেশি বয়সী বাসিন্দাদের দিনের বেলায় বাড়ির ভিতরে থাকার পরামর্শ  দিয়েছেন ভারতের চিকিৎকরা।

বাল্লিয়া জেলার প্রধান চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার ২৩ জন মারা যান এবং শুক্রবার ১১ জন মারা যান।

Banglabid

তিনি আরও জানান, তারা সবাই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এবং তীব্র গরমের কারণে তাদের অবস্থা আরও খারাপ হয়েছিল। বেশিরভাগ মৃত্যু হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং ডায়রিয়ার কারণে হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার বাল্লিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে ৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে তীব্র গরমের কারণে উত্তর প্রদেশে প্রচণ্ড বিদ্যু ও পানির সংকট দেখা দিয়েছে। এ কারণে অনেককে বিক্ষোভ করতে দেখা গেছে।

Reneta

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপি নেতা যোগী আদিত্যনাথ জনগণকে আশ্বস্ত করে বলেন, সরকার রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তিনি সরকারকে সহযোগিতা করার এবং বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

ভারতের ওই অঞ্চলটিতে গ্রীষ্মকাল মূলত এপ্রিল থেকে মে মাস পর্যন্ত থাকে। বর্ষার আগের এই কয়েক মাসে গরম বেশিই পড়ে। এরপরে বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে যায়। কিন্ত গত এক দশক ধরে আগেকার সেই অবস্থা আর দেখা যাচ্ছে না। এই সময় জুড়ে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ছিল বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতের উত্তর প্রদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উখিয়া ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা মাঝি নিহত

পরবর্তী

সাংবাদিক নাদিম হত্যা: কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিবাদ সভা

পরবর্তী
কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক নাদিম হত্যা: কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিবাদ সভা

ব্রাজিল ফুটবল দল কালো জার্সিতে মাঠে একত্রিত হয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কালোর পর হলুদ, এক ম্যাচে দুই জার্সির ব্রাজিল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT