চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলপড়ুয়া সন্তানরা শিক্ষিত করবে অভিভাবকদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশে অশিক্ষিতের হার ক্রমে বেড়েই চলছে। আর এক্ষেত্রে নারীদের শিক্ষার হার খুবই শোচনীয়। তবে এই পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের শিক্ষা অধিদফতর (স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট) একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ওই রাজ্যের স্কুলে যাওয়া ছেলে-মেয়েদের উৎসাহ দেয়া হচ্ছে, তারা যেন তাদের অভিভাবকদের বাসায় প্রাথমিক শিক্ষা দেয়।

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী, উত্তর প্রদেশে বিশাল সংখ্যক নারী অশিক্ষিত। এমনকি অশিক্ষার হার ৫৭ দশমিক ১৮ শতাংশ।

ওই প্রতিবেদনে বলা হয়, শুধু সন্তানদের দিয়ে পাঠদান পর্ব এত তাড়াতাড়ি শেষ করে দিতে রাজি নয় স্টেট ডিপার্টমেন্ট। তারা কিছু সংখ্যাক মায়েদের এক সাথে করে স্কুলে বিশেষ পাঠদানের ব্যবস্থা করে দিচ্ছে।

প্রদেশটির একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা সারভেন্দরা বিক্রম বাহাদুর সিং বলেন, কিছু কিছু এলাকায় নারী শিক্ষার হার এতটাই কম যে এই হার না বাড়ালে ভবিষ্যতে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে উৎসাহ যোগাতে পারবে না।

এই কর্মসূচিতে আরও বলা হয়েছে, সন্তানদের স্কুল ছুটির পর এক ঘণ্টা তারা তাদের পরিবারের বড়দের পাঠদান করাবে। ন্যূনতম পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণির হতে হবে শিক্ষার্থীদের।

Reneta

এ ধরনের পদক্ষেপের মূল উদ্দেশ্য পরিবারের শিক্ষার হার বৃদ্ধি এবং সন্তানদের পড়াশুনার আগ্রহ বাড়ানো।

টাইমস অব ইন্ডিয়া বলছে, প্রথম অবস্থায় এই কর্মসূচির ফলে প্রথম দফায় সাফল্য পাওয়া গেছে। শিক্ষার্থীরা তাদের পরিবারের বড়দের শিক্ষা দেয়ার ব্যাপারে বেশ আগ্রহী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঠদানভারতের উত্তর প্রদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT