চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলের দুধ কলার টাকা মেরে রুটি লবণ খেতে দিচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশের কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের দুপুরের খাবারের (মিড ডে মিল) টাকা মেরে কেবল রুটি ও লবণ খেতে দিচ্ছে কর্তৃপক্ষ।

পুষ্টি প্রকল্পের আওতায় একাধিক স্কুলে এই লুটপাট হচ্ছে বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। অথচ বরাদ্দ অনুসারে শিক্ষার্থীদের রুটি, পুষ্টিকর সবজি, ও ভাত দেবার কথা।

সরকারি এই প্রকল্পটির লক্ষ্য ছিল যেসব দরিদ্র পরিবারের শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে তাদের পুষ্টি চাহিদা পূরণ করা। সে জন্য সরকারি স্কুলের প্রায় ১০০ জন  প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় মির্জাপুর নামের সেখানকার একটি স্কুলে শিশুরা মেঝেতে বসে কেবল লবণ দিয়ে রুটি খাচ্ছে।

কিন্তু স্কুলটির ওয়েবসাইটে গেলে দেখা যাবে শিশুদের দুপুরের খাবারের মেন্যুতে সরকারি হিসেব মতে বরাদ্দ রাখা হয়েছে রুটি, ভাত, সবজি, ফল এবং দুধ। যা তাদের পুষ্টির ঘাটতি মিটাতে সাহায্য করবে।

শিশুদের অভিভাবক সাংবাদিকদের জানিয়েছে, পুষ্টি প্রকল্পের আওতায় শিশুদের খাবারের জন্য স্কুলে ভর্তি করা হলেও এখানে কখনও রুটি লবন কখনও ভাত লবন দেয়া হয়।

Reneta

পুষ্টির ঘটতি পূরণের জন্য দুধ দেয়ার কথা থাকলেও বেশিরভাগ সময় তা এখানে দেয়া হয় না। এবং ফল খাওয়ানোর কথা থাকলেও বছরে একবার কলা দেয়া হয়েছে।

এই বিষয়ে মির্জাপুরের শীর্ষ সরকারি কর্মকর্তা অনুরাগ প্যাটেল এনডিটিভিকে জানান, আমি তদন্ত চালিয়েছি এবং ঘটনাটি সত্য বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনার সাথে স্কুলের দায়িত্বে থাকা শিক্ষক এবং গ্রাম পঞ্চায়েত জড়িত বলে আমরা প্রমাণ পেয়েছি। দু’জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

This clip is from a @UPGovt school in east UP’s #Mirzapur . These children are being served what should be a ‘nutritious’ mid day meal ,part of a flagship govt scheme .On the menu on Thursday was roti + salt !Parents say the meals alternate between roti + salt and rice + salt ! pic.twitter.com/IWBVLrch8A

— Alok Pandey (@alok_pandey) August 23, 2019

উত্তরপ্রদেশ সরকার বলেছে যে, ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে দেড় লাখেরও বেশি প্রাথমিক ও মধ্য বিদ্যালয়ে মিড-ডে খাবার সরবরাহ করা হয়েছে। তারা মনে করছে এই প্রকল্পের আওতায় ১ কোটি শিশু উপকৃত হবে।

মিড-ডে প্রকল্পের ডিজাইন অনুযায়ী, প্রতিদিন প্রতি শিশুকে ন্যূনতম ৪৫০ ক্যালোরি খাবার সরবরাহ করতে হবে। যার মধ্যে ১২ গ্রাম প্রোটিন অবশ্যই থাকতে হবে। বছরে ২০০ দিন প্রতিটি শিশুকে এই খাবার গুলো সরবরাহ করতে হবে। কিন্তু উত্তর প্রদেশের এই স্কুলগুলোতে কোন নিয়মই মেনে চলা হচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুপুরের খাবারভারতের উত্তর প্রদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\nউত্তরপ্রদেশ সরকার বলেছে যে, ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে দেড় লাখেরও বেশি প্রাথমিক ও মধ্য বিদ্যালয়ে মিড-ডে খাবার সরবরাহ করা হয়েছে। তারা মনে করছে এই প্রকল্পের আওতায় ১ কোটি শিশু উপকৃত হবে।\r\n\r\nমিড-ডে প্রকল্পের ডিজাইন অনুযায়ী, প্রতিদিন প্রতি শিশুকে ন্যূনতম ৪৫০ ক্যালোরি খাবার সরবরাহ করতে হবে। যার মধ্যে ১২ গ্রাম প্রোটিন অবশ্যই থাকতে হবে। বছরে ২০০ দিন প্রতিটি শিশুকে এই খাবার গুলো সরবরাহ করতে হবে। কিন্তু উত্তর প্রদেশের এই স্কুলগুলোতে কোন নিয়মই মেনে চলা হচ্ছে না।","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["- সেমি লিড","আন্তর্জাতিক"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2019/08/uttar-prodesh-school-2.jpg","width":800,"height":440},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}