চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ মাস পর বুধবার ফিরবেন মহাকাশচারী সুনীতা এবং বুচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৫
আন্তর্জাতিক
A A
মহাকাশে মহাকাশচারী সুনীতা ও বুচের ছবি, তাদের পোষাক ও সরঞ্জাম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৯ মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ আটকা পড়েছিলেন সুনীতা উইলিয়ামসরা। এখন ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান চারজন মহাকাশচারীকে নিয়ে আইএসএসে পৌঁছে গেছে।

সোমবার (১৭ মার্চ) ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, মার্কিন মহাকাশ কেন্দ্র নাসা জানায়, ফ্লোরিডা উপকূলে স্থানীয় সময় ৫টা ৫৭ মিনিটে তারা নামবেন। বাংলাদেশ সময়ে সেটা হবে বুধবার ভোর ৪টা।

সোমবার থেকেই অবতরণের প্রক্রিয়া শুরু হবে। আর এই প্রক্রিয়া নাসা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। প্রথমে মহাকাশযানে সুনীতারা প্রবেশ করার পর মহাকাশযানের দরজা বন্ধ হবে। এরপর মহাকাশযানটি আইএসএস থেকে সরে আসবে। এই পুরো প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে। তারপর অবতরণপর্ব শুরু হবে।

Banglabid

কেন দেরি হলো?
গতবছর জুন মাসে সুনীতা ও বুচ ৮ দিনের জন্য মহাকাশে যান। কিন্তু তাদের মহাকাশযান বোয়িং স্টারলাইনারে ত্রুটি দেখা দেয়। তারা আটকা পড়েন। ৯ মাস ধরে তারা আইএসএসে ছিলেন। মহাকাশ থেকে তারা সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেছেন।

কিন্তু তাদের পৃথিবীতে ফেরা বারবার পিছিয়ে গেছে। তারপর স্পেস এক্সের মহাকাশযানে করে মহাকাশচারী অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ আইএসএস পৌঁছেছেন। সেখানকার দায়িত্ব বুঝিয়ে দিয়ে সুনীতা এবং বুচ ফিরছেন। নিক হেগ এবং আলেকজান্ডার গর্বুনভও তাদের সঙ্গে ফিরবেন।

ইলন মাস্কের পোস্ট
ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, সুনীতা এবং বুচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ককে ধন্যবাদ জানাচ্ছেন।

Reneta

২৫ সেকেন্ডের ভিডিওতে সুনীতাকে বলতে শোনা যাচ্ছে, আমাদের ফিরে আসার খুব বেশি দেরি নেই। তাই আমাদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা কর না।

কত অর্থ পাবেন সুনীতা ও বুচ?
নয় মাসের জন্য সুনীতা ও বুচ ৯৩ হাজার ৮৫০ থেকে এক লক্ষ ২২ হাজার চার ডলার পাবেন। এছাড়া এক হাজার ১৪৮ ডলার ইনসিডেন্টাল পে পাবেন।

সুনীতা ও বুচ দুজনেই অ্যামেরিকায় কেন্দ্রীয় কর্মীদের মধ্যে সর্বোচ্চ হারে বেতন পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসএসফিরছেন মহাকাশচারীমহাকাশচারী সুনীতা এবং বুচমাস্কের স্পেসএক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

কারিগরি বোর্ডের ফলাফলে বড় বিপর্যয়: পাসের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

মানবিকে অর্ধেকের বেশি ফেল, বিজ্ঞানে ৮০ শতাংশের বেশি পাসের হার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সোলো ট্রাভেলিংয়ের নিরাপত্তা ও পরিকল্পনার ক্ষেত্রে যা জরুরি

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
ছবি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান (সংগৃহীত)।

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT