চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাবে সৌদি আরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক, নারী
A A

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিজেদের ইতিহাসে প্রথম মহিলা নভোচারী এবং একজন পুরুষ নভোচারী পাঠাবে সৌদি আরব।

আরব নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, নভোচারীদ্বয় হলেন রায়ানাহ বারনাভি এবং আলী আলকারনি।

‘এক্স-২’ নামের এই মহাকাশ মিশনটির জন্য বিশ্বের অন্যান্য দেশের নভোচারীদের সাথে খুব শীঘ্রই যোগ দেবেন সৌদির এই দুই নভোচারী। এই মহাকাশ যাত্রাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, মানব সেবা এবং মহাকাশের সম্ভাব্য সুযোগগুলোর জন্য মহাকাশ ভ্রমণে নিজেদের ক্ষমতাকে বৃদ্ধি করাই এই পদক্ষেপটির মূল উদ্দেশ্য।

সৌদি স্পেস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান আবদুল্লাহ বিন আমের আল-সওয়াহা বলেছেন, এই মিশনটিতে দেশটির নেতৃবৃন্দের সর্ব সম্মতি রয়েছে। এই মিশনটির মাধ্যমে দেশের মহাকাশ জ্ঞান আরও সক্রিয় হবে, স্বাধীনভাবে নিজস্ব গবেষণা পরিচালনা করার ক্ষমতা বাড়বে যা শিল্প এবং দেশের ভবিষ্যতের উপর ইতিবাচকভাবে প্রভাব ফেলবে।

এসএসসির প্রধান নির্বাহী মোহাম্মদ বিন সৌদ আল-তামিমি বলেন, মহাকাশে নভোচারীদের পাঠানো প্রযুক্তি, প্রকৌশল, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে দেশটিকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় সহায়তা করবে। সৌদি হবে বিশ্বের কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে একই সময়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একই দেশের দুই নভোচারী থাকবে।

Reneta

এসএসসি এর আগে সৌদি ‘হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রাম’ চালু করে। প্রোগ্রামটির লক্ষ্য হল, মহাকাশ ভ্রমণের জন্য নাগরিকদের প্রশিক্ষণ এবং যোগ্য করে তোলা, মানব মহাকাশযান পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণ এবং ভবিষ্যতের মহাকাশ-সম্পর্কিত ‘ভিশন ২০৩০’ এ অবদান রাখা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসএসআন্তর্জাতিক মহাকাশ স্টেশননভোচারীসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT