চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারে আসকের উদ্বেগ ও নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই লোগো, যেখানে বই, scales ও জলরাশি চিত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন ও সালিশ কেন্দ্রের লোগো। ছবি : সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানোর ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আজ সোমবার সংগঠনের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আসক জানায়, সাম্প্রতিক সময়ে সাংবাদিক আনিস আলমগীর সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনায় সরব ছিলেন এবং টেলিভিশন টক-শোসহ নানা মাধ্যমে ভিন্নমত পোষণ করে নিজের মতামত তুলে ধরতেন।

Banglabid

আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, একজন সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করা হয়েছে, যা স্পষ্টতই আইনটির উদ্দেশ্য ও পরিধির অপপ্রয়োগের শামিল। সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের জন্য প্রণীত একটি কঠোর আইনকে মতপ্রকাশ ও সাংবাদিকতার ওপর প্রয়োগ করা গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক নীতির পরিপন্থী এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) আরও মনে করে, সরকার বা রাষ্ট্রীয় নীতির সমালোচনা করা কোনো অপরাধ নয়। বরং স্বাধীন ও সমালোচনামূলক সাংবাদিকতা জবাবদিহিমূলক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান। এ ধরনের গ্রেপ্তার গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং ভিন্নমত দমনের একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) জোর দিয়ে বলতে চায়, মতপ্রকাশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। এই অধিকার খর্ব করতে সন্ত্রাসবিরোধী আইনের মতো কঠোর আইন ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনও বক্তব্য বা প্রকাশনার ক্ষেত্রে আইনগত প্রশ্ন থাকলে তা অবশ্যই স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা উচিত। গ্রেপ্তারকে যেন ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়।

Reneta

আইন ও সালিশ কেন্দ্র (আসক) অবিলম্বে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ প্রত্যাহার এবং ভবিষ্যতে ভিন্নমত ও সাংবাদিকতার কণ্ঠরোধে এ ধরনের আইন অপব্যবহার বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইন ও সালিশ কেন্দ্রআসকউদ্বেগ ও নিন্দাগ্রেপ্তারসাংবাদিক আনিস আলমগীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

পরবর্তী

জেদ্দার গভর্নর প্রিন্স সৌদের সাথে কনসাল জেনারেল বৈঠক

পরবর্তী
জেদ্দার গভর্নর প্রিন্স সৌদের সাথে কনসাল জেনারেল বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দার গভর্নর প্রিন্স সৌদের সাথে কনসাল জেনারেল বৈঠক

সিডনি হামলার সন্দেহভাজন যুবক, বইয়ের শেলফের সামনে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

নাভিদ ভালো ছেলে, এমন ছেলে যে কেউ চাইবে: সিডনি হামলার বন্দুকধারীর মা

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT