চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলি আসিফ হয়ে উঠলেন বাংলাদেশের মার্টিনেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

নেপালে ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকায় লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের স্মৃতি তাজা করেছেন বাংলাদেশ গোলরক্ষক মোহাম্মদ আসিফ। এমির মতো ক্ষিপ্রগতিতে ভারতের দুটি শট ঠেকিয়ে দেন বদলি নামা লাল-সবুজের গ্লাভসম্যান।

সোমবার আসিফের দৃঢ়তায় ভারতের বিপক্ষে টাইব্রেকে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেখানে প্রতিপক্ষ নেপাল। স্বাগতিকরা প্রথম সেমিতে ভুটানকে টাইব্রেকারে হারিয়ে শিরোপার মঞ্চে এসেছে। ফাইনাল লড়াই ২৮ আগস্ট বুধবার।

ম্যাচের ৬৮ মিনিটে সেমিফাইনালের নায়ক গোলরক্ষক মোহাম্মদ আসিফ মাঠে নামার সুযোগ পান। চোট পাওয়ায় নিয়মিত গোলরক্ষক ও অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের বদলি হিসেবে নামেন। টাইব্রেকে ভারতের নেয়া প্রথম এবং শেষ শটটি ঠেকিয়ে দেন তিনি।

নেপালের দশরথ স্টেডিয়ামে সেমিতে নেমে প্রথমার্ধে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ভারত। নির্ধারিত সময়ে ফলাফল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভারতের গাংতের নেয়া প্রথম শট রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ। বাংলাদেশের হয়ে প্রথম শটে বল জালে পাঠান পিসাস নোভা।

দ্বিতীয় শটে ভারতের প্রাম্ভির ও বাংলাদেশের মনিরুল ইসলাম লক্ষ্যভেদ করেন। তৃতীয় ও চতুর্থ শটে দুদলের খেলোয়াড়ই বল জালে পাঠান। ভারতের আকাশ তিরকি শেষ শটটি নিতে আসেন, তাকেও ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ। শেষ শটটি তাই নিতে হয়নি কোচ মারুফুল হকের বাংলাদেশকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসিফনেপালবাংলাদেশভারতমারুফুলমার্টিনেজলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির প্রবীণ নেতা মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মে ১৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার সবচে’ বড় স‍্যুট ফ‍্যাক্টরি বাংলাদেশের অনন্ত গ্রুপের

মে ১৬, ২০২৬

জাবিতে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মে ১৬, ২০২৬

কালো মানিকখ্যাত বিশুদ্ধ ব্ল্যাক বেঙ্গল ছাগলের কৃত্রিম প্রজননে সরকারের উদ্যোগ

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT