চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান নিয়ে আসিফের অন্যরকম যাত্রা

ব্রিটিশ পার্লামেন্ট হাউসের কমিটি হলে উন্মুক্ত হলো আসিফ ও অনুরাধা পাড়োয়ালের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৬, মে ২০২৪
বিনোদন
A A

মুহুর্মুহু করতালি আর আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের কমিটি হলে মুক্তি পেলো দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী পদ্মশ্রী অনুরাধা পাড়োয়ালের ‘চিরদিনের জীবন সঙ্গিনী’ গানটি।

যেখানে হয় সাধারণত রাজনৈতিক কর্মকাণ্ড। সেখানে গানের অনুষ্ঠান প্রথমবারের মতো আয়োজনে এক বিরাট সম্মান বলে মনে করেন আাসিফ আকবর। ব্রিটিশ পার্লামেন্ট হাউসের কমিটি হলে এই প্রথম কোন বাংলাদেশী গায়কের গান উন্মুক্ত হলো।

বলিউডে অভিষেক ও ব্রিটিশ পার্লামেন্টের কমিটি হলে দুই দেশের গানের অনুষ্ঠান, সব মিলিয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর বলেন, যে বয়সে মানুষ গান থেকে সরে যায়, সে বয়সে আমি বলিউডে গান শুরু করেছি। আমার ডেডিকেশন লেভেল আলাদা। আমি যখন কাজ করি কাজটা সিরিয়াসলি করি। মিউজিক্যাল জার্নিতে প্রত্যেকটা সফলতা আমার জন্য জরুরি। অতীতে যা হয়েছে ভবিষ্যতে যা হবে সেগুলো আমাকে আরো সামনের দিকে নিয়ে যাবে।

১৫ মে সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের ১২ নম্বর কমিটি হলে দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে গানটি অবমুক্ত করা হয়। মঞ্চে অতিথির আসনে বসে তা অবলোকন করেন আসিফ আকবর ও অনুরাধা পাড়োয়াল, লর্ড তারিক আহমেদসহ ব্রিটিশ এশিয়ান কমিউনিটির বিশিষ্টজনরা।

ব্রিটিশ পার্লামেন্টের এমপি সীমা মনোত্রা সংগীত শিল্পী ও সংগীত পরিচালক রাজা কাশেফ ও সংগীত শিল্পী রুবাইয়াত জাহান অনুষ্ঠানটি আয়োজন করেন। অনুষ্ঠানে উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী পদ্মশ্রী অনুরাধা পাড়োয়াল বলেন, দুই দেশের সংস্কৃতির সমন্বয় একটি চমৎকার ব্যাপার। আমি এ দিনটি জন্য অপেক্ষায় ছিলাম। আমি বাংলায় গান করতে পেরে খুব খুশি। আমার বিশ্বাস এটি খুব জনপ্রিয় হবে।

অনুষ্ঠানটির আয়োজক রাজা কাশেফ বলেন, দুই দেশের সহযোগিতায় গানটি নির্মাণ করতে পেরে আনন্দ লাগছে। এটি একটি ঐতিহাসিক ব্যাপার। আসিফ ভাইয়ের প্রতি ভালোবাসা থেকে আমরা সব করেছি।

Reneta

কবির বকুলের লেখা গানটিতে সুর ও সংগীত করেছেন রাজা কাশেফ। মেলোডিয়াস ডুয়েট এই গানটির পরিচালক সৌমিত্র ঘোষ ইমন, আসিফের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ হিসেবে ভারতীয় সংগীতের কিংবদন্তী এ আর রাহমান স্টুডিও, যশরাজ ফিল্ম স্টুডিওতে গানটির রেকর্ডিং ও হাউস অব কমন্সে অনুষ্ঠান সব কিছু ব্যবস্থাপনা করেছেন রাজা কাশেফ ও রুবাইয়াত জাহান। পেট্যামের স্পন্সরে করা গানটির কাস্টিং আসিফ আকবর ও সাবাহ বশির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুরাধা পাড়োয়ালঅভিনয়আসিফগানবাংলা গানলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যারি কেন এবার ট্রাম্পকে বলুক কোয়ানসের লাল কার্ড তুলে দিতে

জুলাই ৬, ২০২৬

বিভিন্ন জাতের আমে সরগরম দেশের অন্যতম বৃহৎ আমের বাজার

জুলাই ৬, ২০২৬

আর্জেন্টাইনরা আমাকে পছন্দ করেন না: রোনালদো

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT