চীনের হ্যাংজুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হতে চলা এশিয়ান গেমসের হকির ড্র হয়েছে। পুল-‘এ’তে থাকা বাংলাদেশের সঙ্গী হয়েছে ভারত, পাকিস্তান, জাপান, সিঙ্গাপুর ও উজবেকিস্তান।
গেমসের পর্দা ওঠার একদিন পর অর্থাৎ, ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে হকি। ছেলেদের হকি ইভেন্টে অংশ নেবে ১২ দল। ছয়টি করে দুই পুলে বিভক্ত হয়ে লড়বে দলগুলো। পুল-‘বি’তে লড়বে স্বাগতিক চীন। তাদের সঙ্গী হয়েছে কোরিয়া, মালেয়শিয়া, ওমান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া।
পুলের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল। ৬ অক্টোবর গড়াবে ছেলেদের ফাইনাল।
২৪ সেপটেম্বর বাংলাদেশ সময় সকাল সাতটায় মালেশিয়া ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। একইদিন সাড়ে ১১টায় নিজেদের প্রথম ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এক নজরে গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচের সময়সূচি:
বাংলাদেশ-জাপান (২৪ সেপ্টেম্বর, ১১টা ৩০ মিনিট)
বাংলাদেশ-পাকিস্তান (২৬ সেপ্টেম্বর, দুপুর ১টা ৪৫ মিনিট)
বাংলাদেশ-সিঙ্গাপুর (২৮ সেপ্টেম্বর, সকাল ৯টা ১৫ মিনিট)
বাংলাদেশ-উজবেকিস্তান (৩০ সেপ্টেম্বর, দুপুর ১টা ৪৫ মিনিট)
বাংলাদেশ-ভারত (২ অক্টোবর, দুপুর ১টা ৪৫ মিনিট)








