অন্যান্য খেলা

এশিয়ান গেমস: ১০০ মিটার স্প্রিন্টের সেমিতে ইমরানুর

বাংলাদেশি অ্যাথলেট রহমান ১০০ মিটার স্প্রিন্টে প্রতিযোগিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশি অ্যাথলেট রহমান প্রতিযোগিতা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনের হ্যাংজুতে এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান। ১০ দশমিক ৪৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে তিনি তৃতীয় হয়েছেন।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩ মিনিটে হওয়া পাঁচ নম্বর হিটের নয় নম্বর লেনে ইমরানুর দৌড় শেষ করেন। সেমিফাইনালে যাওয়ার জন্য হিটে তাকে অন্তত সেরা চারের ভেতর থাকতে হতো।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর। গত জুলাইয়ে থাইল্যান্ডে হওয়া এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে ছিলেন সেমিফাইনালিস্ট।

বিশ্ব অ্যাথলেটিকসে দৌড়ে আসা ইমরানুর গত মাসে লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে একটি প্রতিযোগিতায় অংশ নেন। ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেন ১০.১১ সেকেন্ডে। প্রতিযোগিতাটি বিশ্ব অ্যাথলেটিকস দ্বারা স্বীকৃত। যা তার ক্যারিয়ারসেরা ও ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড।

বিষয়:ইমরানুর বাংলাদেশ সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…