ফুটবল

এএফসি অ্যাওয়ার্ডসে কোন দুই বিভাগে মনোনয়ন পেল বাফুফে

এএফসি অ্যাওয়ার্ডসে কোন দুই বিভাগে মনোনয়ন পেল বাফুফে

নভেম্বরে আয়োজিত হবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার ‘এএফসি অ্যাওয়ার্ডস ব্যাংকক ২০২৬’। সেখানে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার (রুবি) এবং এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল (সিলভার) বিভাগে মনোনীত হয়েছে বাফুফে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুক্রবার এএফসি এবারের পুরস্কারের মনোনীতদের তালিকা প্রকাশ করে। ফুটবলে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কারগুলো প্রদান করা হবে আগামী ১৯ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে আকসরা থিয়েটার কিং পাওয়ারে।

এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার (রুবি) বিভাগে বাংলাদেশের সঙ্গে মনোনয়ন পেয়েছে গুয়াম ফুটবল অ্যাসোসিয়েশন ও লাওস ফুটবল ফেডারেশন। অন্যদিকে, এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল (সিলভার) বিভাগে বাফুফে এবং গুয়াম ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নাম।

এএফসি অ্যাওয়ার্ডসে ৩০তম আসরে মোট ১৯টি বিভাগে পুরস্কার দেয়া হবে। অনুষ্ঠানটি স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে অর্থাৎ, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এএফসির ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে অনুষ্ঠান।

বিষয়:এএফসি এএফসি অ্যাওয়ার্ডস এশিয়ান ফুটবল কনফেডারেশনের বাফুফে ব্যাংকক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…