চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান আর্চারির সভাপতি হলেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল

ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কংগ্রেসের নির্বাচনে সাউথ কোরিয়ান প্রতিদ্বন্দ্বী থমাস হানকে ২৯-৯ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। আগামী চার বছরের জন্য এশিয়ান আর্চারির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাজীব।

শনিবার ঢাকায় শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এদিন দুপুরের পর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এশিয়ান আর্চারি কংগ্রেস এবং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ৩৮ জন ভোটার অংশগ্রহণ করেছিলেন।

টানা পাঁচবারের এবং বর্তমান প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান এবার নির্বাচন করেননি। ২০০৫ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। এবারের নির্বাচনে প্রার্থী হননি তিনি।

বাংলাদেশের আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন চপল সংগঠক হিসেবে অভিজ্ঞ। বর্তমানে ওয়ার্ল্ড আর্চারির ইলেকটোরাল বোর্ডের সদস্য এবং দুই মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া এশিয়ান আর্চারির এবারের আসরের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান আর্চারিওয়ার্ল্ড আর্চারি এশিয়াকাজী রাজীবলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

জুন ১৫, ২০২৬

ভারতে প্রবেশে বাধার পরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তি প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পেঁয়াজ ও আঁদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ: কৃষিমন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, পাইলটসহ নিহত ১২

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT