অন্যান্য খেলা

এশিয়ান আর্চারি: এককে প্রথম পদক এনে দিলেন কুলসুম

বাংলাদেশের কুলসুম এশিয়ান আর্চারি প্রতিযোগিতায় পদক জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুলসুম আক্তার মনি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে একক ইভেন্টে প্রথম পদক পেল বাংলাদেশ। একক ইভেন্টের সেমিফাইনালে ভারতের প্রদীপ প্রিথিকার বিপক্ষে হেরে ছিটকে যান কুলসুম আক্তার মনি। পরে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হারান চাইনিজ তাইপের চেন সি উকে।

ঢাকার আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় সেশনে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের চেন সি উকে ১৪৫-১৪৪ ব্যবধানে হারান কুলসুম।

প্রথম সেটে ৩০-২৯ স্কোরে হেরে যান কুলসুম। পরের দুই সেট ২৯-২৯, ২৯-২৯এ শেষ হয়। চতুর্থ সেটে তিনি হেরে যান ২৯-২৮ পয়েন্টে। পদক হারানোর শঙ্কা জাগলেও পঞ্চম ও শেষ সেটে ৩০-২৭ ব্যবধানে জয় পান কুলসুম।

তাতে এশিয়ান আর্চারিতে নিজের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করেন কুলসুম। সঙ্গে বাংলাদেশও পায় একক ইভেন্ট থেকে প্রথম পদক।

কুলসুমের পদক নিয়ে চলতি আসরে এপর্যন্ত দুটি পদক পেল বাংলাদেশ। একই দিনে মিশ্র দ্বৈতে রৌপ্য পদক এনে দিয়েছেন বন্যা আক্তার ও হিমু বাছাড় জুটি।

বিষয়:এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ব্রোঞ্জ পদক ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…