ক্রিকেট

সুযোগ হাতছাড়ার পর শরিফুলের জোড়া আঘাত

বাংলাদেশ ক্রিকেটার জেতার উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মাঠে জেতার আনন্দে উল্লাস করছে, তার হাত উঁচু করে খুশি প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তাসকিন আহমেদের প্রথম ওভারেই রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন পাথুম নিশাঙ্কা। বলের বাউন্স বেশি থাকায় আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে হয়। তবে দ্বিতীয়বার আর রক্ষা পাননি। নিশ্চিত এলবিডব্লিউ হয়েও রিভিউ নিয়েছিলেন শ্রীলঙ্কার ওপেনার। এ দফায় তা কাজে আসেনি। টিভি রিপ্লেতে দেখা যায় পরিষ্কার আউট।

৬০ বলে ৫টি চারে ৪০ রান করে সাজঘরে ফিরেছেন নিশাঙ্কা। ইনিংসের ২৪তম ওভারে দলীয় ১০৯ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। ভাঙে ৭৬ রানের জুটি। ব্যক্তিগত ফিফটি তুলে শরিফুলের পরের ওভারে বাউন্ডারি লাইনে তাসকিনের হাতে ক্যাচ দেন মেন্ডিস। ৭৩ বলে ৬টি চার ও একটি ছয়ে করেন ৫০ রান।

বাংলাদেশের বোলিং ইনিংসে দুটি সুযোগ লুফে নিতে না পারার আক্ষেপ ছিল। শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট জুটি ভাঙার দুটি সুযোগ এসেছিল আর আগেই। হাসান মাহমুদের বলে নিশাঙ্কার ক্যাচ ছাড়েন মুশফিকুর রহিম। ডানদিকে ঝাঁপিয়ে বল তালুবন্দী করার ভালো চেষ্টা ছিল টাইগার কিপারের।

এরপর বাউন্ডারি লাইনে মেন্ডিসের ক্যাচ ছাড়েন শামীম হোসেন পাটোয়ারি। এবার বোলার ছিলেন শরিফুল ইসলাম।

কলম্বোর প্রেসাদাসা স্টেডিয়ামের এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে লঙ্কানদের সংগ্রহ ২৭ ওভারে তিন উইকেটে ১২৩ রান।

বিষয়:এশিয়া কাপ বাংলাদেশ-শ্রীলঙ্কা সুপার ফোর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…