চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গোপন তথ্য’ ফাঁস করে ধমক খেয়েছেন কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন জনপ্রিয়, তেমনি সরব উপস্থিতি বিরাট কোহলির। মাঠ ও বাইরের অনেক বিষয়ই পোস্ট করেন সমর্থকদের সামনে। এবার একটু বিপাকেই পড়লেন। ফিটনেস পরীক্ষার ফল পেয়ে সেটি ইনস্টাগ্রামে প্রকাশ করে দেন ৩৪ বর্ষী মহাতারকা। এমন কাণ্ডে ক্ল্যাসিক ব্যাটার খেয়েছেন ভারতীয় বোর্ডের ধমক।

বেঙ্গালুরুতে কন্ডিশনিং ক্যাম্পে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোহলিসহ অন্য খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছে। বলেছে, ফিটনেস পরীক্ষা বা ইয়ো-ইয়ো টেস্টের ফল বোর্ডের একটি গোপন তথ্য। এটি প্রকাশ করা যাবে না।

ওয়ানডে বিশ্বকাপের আগে এশিয়া কাপ সামনে রেখে ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন কোহলি। ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে লেখেন, ‘ইয়ো-ইয়ো টেস্ট শেষ করার পরের আনন্দ। ১৭.২ হয়েছে।’

সেটাই ভালোভাবে নেয়নি বিসিসিআই। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘কোনো গোপন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ক্রিকেটারদের। মৌখিকভাবেই এ নির্দেশ দেয়া হয়েছে। অনুশীলনের ছবি যেকেউই পোস্ট করতে পারে। কিন্তু কত স্কোর করেছে, সেটা বলে দেয়ার অধিকার নেই।’

শ্রীলঙ্কা ও পাকিস্তানে হবে এবারের ‘হাইব্রিড মডেলে’র এশিয়া কাপ। ৩০ আগস্ট প্রথম ম্যাচে মুলতানে মুখোমুখি হবে পাকিস্তান-নেপাল। ‘এ’ গ্রুপে পাকিস্তান ও নেপালের সঙ্গে রয়েছে ভারত। ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ো ইয়ো টেস্টএশিয়া কাপকোহলিপাকিস্তানভারতলিড স্পোর্টসহাইব্রিড মডেল
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT