চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন সাফল্যের রহস্য জানালেন কূলদ্বীপ যাদব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারত। ব্যাটে কোহলি-রাহুলের পর বলে পাকিস্তানিদের উপর আধিপত্য বিস্তার করেছিলেন বাঁহাতি রিস্ট স্পিনার কূলদ্বীপ যাদব। ৫ উইকেট নিয়ে বাবরদের ধসিয়ে দেয়া যাদব জানালেন এমন সাফল্যের রহস্য।

২০২৩ সালে এপর্যন্ত ভারতের হয়ে সর্বোচ্চ ২৭ উইকেট নেয়া যাদব প্রযুক্তিগত সমন্বয় করে সাফল্য পেয়েছেন। বলেছেন, ‘আমার অস্ত্রোপচার হয়েছে প্রায় দেড় বছর হয়ে গেছে। রানআপ সোজা করেছি। ছন্দটাকে আক্রমণাত্মক করে চমৎকার উন্নতি হয়েছে।’

‘একই সময়ে আমি স্পিন এবং লক্ষ্য হারাইনি, বলের গতি বেড়েছে যা আমাকে বেশ সহায়তা করেছে। যদি একজন লেগ স্পিনার ঠিক জায়গায় বল করতে পারে, উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি একজন লেগ স্পিনার হন, প্রচুর লুজ বল করতে হবে। ক্রমাগত এমন বল করতে পারলে সাফল্য পাবেন।’

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ২৫ রানে ৫ উইকেট নেয়া যাদব বলেছেন, ‘অস্ত্রোপচারের পর পাঁচমাস বেশকিছু খেলার বাইরে ছিলাম। অনেকেই এমন ভুগেছে, কিন্তু আমার লক্ষ্য হারাতে চাইনি। অস্ত্রোপচারের তিন মাস পুনর্বাসনে কাটানোর পর ফিজিও হাঁটুতে চাপ কমাতে কিছু পরামর্শ দেন।’

‘আমার ছন্দ গতিশীল করার জন্য কাজ করেছি। কানপুরে অনুশীলন ম্যাচে বল করার পর দেখি ব্যাটাররা বেশ ভুগছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে ছন্দ পাইনি। এমনকি আইপিএলেও আমার ছন্দপতন হচ্ছিল। ঠিকঠাক হতে ছয়-সাত মাস লেগেছে।’

ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব তুলে ধরে যাদব বলেছেন, ‘যখন অবসরে যাবো, স্মরণ করব পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলাম। এটা অনেক বড়, কারণ তারা স্পিন বেশ ভালো খেলে। উপমহাদেশে যারা স্পিন ভালো খেলে, তাদের বিপক্ষে ভালো করলে সেটা অনুপ্রাণিত করবে।’

Reneta

সুপার ফোরের ম্যাচে ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমন গিলের শতরানের জুটি এবং বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৩৫৬ রান তুলেছিল ভারত। জবাবে কূলদ্বীপ যাদবের বোলিং তোপে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৮ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট নেন যাদব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপএশিয়া কাপ-২০২৩কোহলিপাকিস্তানভারতযাদবরাহুলরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে সৃষ্টি হলো মুস্তাফা মনোয়ারের ‘পারুল’ চরিত্রটি

জুন ২৯, ২০২৬

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ নির্মাণ করবে: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

অর্থ বিল পাস, বাড়ল করমুক্ত আয়ের সীমা; প্রত্যাহার হলো কয়েকটি প্রস্তাব

জুন ২৯, ২০২৬

তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT